সিনিয়র রিপোর্টার: জুবায়ের আহমদ
গত ২২ জানুয়ারী ২০২৪ইং রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলাধীন সিলেট গ্যাস ফিল্ডের ১নং গেইটের সামনে উমানপুর গ্রামের মোঃ কলিম উল্লাহ এর পুত্র গুলজার আহমদ সাজু এর মালিকানাধীন তিনটি দোকানে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসির কাছ থেকে যানাজায় একটি দোকান গুলজার আহমদ সাজু ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং অপর দু’টি দোকান ভাড়া দেওয়া ছিল। স্থানীয়রা ও ভিকটিমের সাথে আলাপ করে জানা যায় যে, পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা এবং ভিকটিম গুলজার আহমদ সাজু এর স্ত্রীর চাচাত ভাই সাদেক মিয়ার সাথে অর্থাৎ ভিকটিমের শশুর মোঃ মাসুক মিয়ার সাথে তাদের পারিবারিক সম্পত্তি ও একটি বাসা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই ধারাবাহিকথায় মোঃ মাসুক মিয়ার মেয়ে অর্থাৎ গুলজার আহমদ এর স্ত্রীকে সাদেক মিয়া বিবাহ করতে না পারার জেরে গুলজার আহমদ সাজু এর মালিকানাধীন দোকানে কয়েকজন সন্ত্রাসী নিয়ে তাহার ব্যবসা প্রতিষ্ঠান সহ ভাড়া দেওয়া পার্শ্বের দু’টি দোকানে প্রথমে ভাংচুর করে পরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের গাড়ী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। ভিকটিম গুলজার আহমদ সাজুর কাছ থেকে জানা যায় যে, সন্ত্রাসী সাদেক মিয়া ও তাহার পুলিশ দুই ভাইয়ের সাহায্যে থানায় তাদের ক্ষমতা খাটিয়েছে যার ফলে থানার দায়িত্বশীল কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানায়।