ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ চৌধুরীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৩, ২০২২
ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ চৌধুরীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগস্ত সিলেটের বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ চৌধুরী। সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে এবং মহানগর ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বুধবার (২২ জুন) দিনব্যাপী নগরীর বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মহানগরের উপকণ্ঠ ও শহরতলির বিভিন্ন ওয়ার্ড, আশ্রয়কেন্দ্র এবং ক্ষতিগস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কিছু এলাকায় বন্যার্তদের জন্য রান্না করা খাবারের প্যাকেটও সরবরাহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের গনযোগাযোগ বিষয়ক উপ সম্পাদক জনাব মইনুল ইসলাম ফয়সাল। আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড ও থানা শাখার সভাপতি-সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনাব ফয়সাল জানান, বন্যার শুরু থেকেই ছাত্রলীগ মাঠে থেকে কাজ করছে। কেউ যাতে না খেয়ে থাকে বা খাদ্য সংকটে না পড়ে, সেজন্য তারা স্থানীয়ভাবে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করেছেন। এই টিম বন্যার্ত এলাকার তালিকা পস্তুত করে পর্যায়ক্রমে সাহায্য পৌঁছে দিচ্ছে। আব্দুল্লাহ চৌধুরী শুরু থেকেই আমাদের সক্রিয় একজন কর্মী। যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে সাহস নিয়ে কাজ করে। তার এই মানবিক উদ্যোগে সামিল হতে পেরে আমি আনন্দিত ।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ চৌধুরী বলেন, “ছাত্রলীগ সবসময় জনগণের সংগঠন হিসেবে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের যেকোনো দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়ায়। এই বন্যায় অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের মুখে হাসি ফিরিয়ে আনতে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশের ছাত্রলীগ মাঠে আছে। সিলেট মহানগর ছাত্রলীগও তারই অংশ হিসেবে সর্বশক্তি নিয়োগ করে বন্যার্ত মানুষের সহায়তায় কাজ করছে। আমরা চাই, এই দুর্যোগে কেউ যেন একা না থাকে।”
ত্রাণ বিতরণের সময় স্থানীয় বাসিন্দারা ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যায় দীর্ঘ সময় ধরে ঘরবন্দি অবস্থায় থেকে অনেকেই খাদ্য সংকটে পড়েছিলেন। ছাত্রলীগের ত্রাণ পেয়ে তারা স্বস্তি ফিরে পেয়েছেন।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বন্যাকবলিত এলাকায় পানি নিষ্কাশন, চিকিৎসা সহায়তা ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন।
দিনব্যাপী এ ত্রাণ কার্যক্রমের সমন্বয়ে ছিলেন মহানগর ছাত্রলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। তারা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।