নিজস্ব প্রতিবেদন
সিলেট জেলার কদমতলী বাজারে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আব্দুল মুহিন উপর নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে বিএনপি-ছাত্রদলের সন্ত্রাসীরা। কদমতলী বাজারে বিএনপি ক্যাডার বেলাল ও সাজাই এর নেতৃত্বে মব গড়ে তুলেই প্রথমে খোঁজা হয় ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, স্থানীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদককে শেখ মোহাম্মদ আমিনকে।
পরিকল্পিতভাবে ছাত্রলীগ নেতাদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে তারা অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ নেতা মুহিনের উপর। হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে পেটায় তাকে। দেশিয় অস্ত্র, জি.আই পাইপ দিয়ে তার ডান হাত ভেঙে দেয় তারা। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহযোগীতায় মুহিনকে উদ্ধার করে রাকিব রাবেয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বাংলাদেশের মানুষ ভালো করেই জানে, বিএনপি ও ছাত্রদল মানেই পাকিস্তানি ভাবধারার পুনর্জন্ম, মানেই ষড়যন্ত্র, মব সন্ত্রাস আর রক্তের রাজনীতিতে লিপ্ত এরা। বিএনপি-ছাত্রদলের সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে সবাইকে।