গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামী রুনেল আহমেদকে গ্রেফতার করতে বাসায় পুলিশের অভিযান

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামী রুনেল আহমেদকে গ্রেফতার করতে বাসায় পুলিশের অভিযান

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় বিগত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পূর্বে বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় ৬ জন বৈষম্যবিরোধী আন্দোলনকারী জুলাই যোদ্ধা নিহত হয়। যাহার প্রেক্ষিতে গোলাপগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। জানা যায় যে, রুনেল আহমদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মিলিত হইয়া গুলি করে যাহার প্রেক্ষিতে জুলাই যোদ্ধা নিহত হন। জুলাই যোদ্ধা নিহতের ঘটনায় তাহার ভাই বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় রুনেল আহমদ এজাহার ভুক্ত আসামী। জানা যায় যে, রুনেল আহমদ গোলাপগঞ্জ ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের পাখি মিয়ার ছেলে। সে আওয়ামীলীগের লাভলু চেয়ারম্যানের সাথে সখ্যতা ছিল। যাহার প্রেক্ষিতে তাহাদের কথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা করে। বিধায় তাদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। তদন্ত অফিসার এসআই আকন্দ স্বীকারোক্তিতে বলেন, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে এবং তাহাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রহিয়াছে।