স্টাফ রিপোর্টার: জৈন্তাপুর উপজেলার চতুল বাজার ব্রীজের পূর্ব প্বার্শে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে জামায়াতে ইসলামীর নেতা মানিকপাড়া গ্রামের আনোয়ারুল আম্বিয়ার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে একই গ্রামের মোঃ বশির উদ্দিন এর দোকান মেসার্স বশির উদ্দিন ট্রেডার্সে যান। সেখানে গিয়ে তার দোকান বন্ধ দেখতে পান আনোয়ারুল আম্বিয়া। এক পর্যায়ে দোকানের কর্মচারী শাহীন আহমদ মালিকের ছেলে মোঃ নাজিম উদ্দীন কে খবর দিলে তিনি তাৎক্ষণিক দোকানে চলে আসেন। পূর্ব হতে আনোয়ারুল আম্বিয়ার সহিত মোঃ নাজিম উদ্দীন এর বিরোধ থাকায় তিনি দোকানে আসার কারণ জানতে চাইলেই কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বশির উদ্দিন এর ছেলে মোঃ নাজিম উদ্দীন ও তার ভাতিজা দেলোয়ার হোসেন কে মারতে শুরু করে আনোয়ারুল আম্বিয়া। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দেলওয়ার হোসেনের বন্ধু নুরুজ্জামান আহমদ এগিয়ে যান। প্রায় ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উভয় পক্ষের অনন্তত ১০ জন আহত হন। তার মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে জায়গার মালিক মোঃ বশির উদ্দিন এর ছেলে মোঃ নাজিম উদ্দীন (৩১), বাবুল উদ্দিন এর ছেলে দেলোয়ার হোসেন (২৬), মোঃ বশির উদ্দিন এর ছেলে হাবিবুল্লাহ বাহার (৪৪), কুতুব উদ্দিন এর ছেলে নুরুজ্জামান আহমদ (৩০) এবং অপর গ্রুপের আব্দুল ওয়াহিদ এর ছেলে জামায়াত নেতা আনোয়ারুল আম্বিয়া (৩৫) আহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে জানতে মেসার্স বশির উদ্দিন ট্রেডার্সের মালিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার দোকানে এসে জামায়াত নেতা আনোয়ারুল আম্বিয়া তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। এতে বাঁধা দিলে কিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দ্ধারা আমার ছেলের শরিরে আঘাত করতে থাকে। জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন ও জামায়াত নেতা আনোয়ারুল আম্বিয়া ও তাদের দলের কতিপয় লোকের কারনেই এ ঘটনা ঘটেছে। তাদেরকে বাঁধা দিলে আমার ছেলের ও ভাতিজাদের উপর হামলা চালায় জয়নাল আবেদীন এর সন্ত্রাসী বাহিনী। হামলায় আমার দুই ছেলে ও ভাতিজা গুরুতর আহত হন। তাছাড়া আমার বেশ কয়েকজন কর্মচারীসহ ৮/১০ জন আহত হন। ডাক্তার বলছে আমার ছেলে মোঃ নাজিম উদ্দীন এখনো আশঙ্কা মুক্ত নয়। এ বিষয়ে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগীতা চান।
এ বিষয়ে জানতে জয়নাল আবেদীন এর মুবাইল ফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওমর ফারুক জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে একদল পুলিশ ঘটনাস্থলে যান। গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমি সিলেটে থাকায় ঘটনাস্থলে উপস্থিত হতে পারিনি। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।