সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা মোঃ বিল্লাল মিয়া (উপরে বামে)ছাত্রলীগ নেতা মোঃ নাজমুলহুদা তারেক (উপরে ডানে) ছাত্রদলকর্মী মোঃ মিলাদুর রহমান (নিচে বামে) ও মোঃ নাজিম উদ্দীন ব্যবসায়ী (নিচে ডানে)
টিলাগড় পয়েন্টে উত্তেজনা
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরের অন্তর্গত টিলাগড় পয়েন্টের পাশে মোঃ বিল্লাল মিয়া (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে মারাত্মক ভাবে কুঁপিয়ে রক্তাক্ত জখম ও গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৮ টা ৪৫ মিনিটের দিকে নগরীর টিলাগড় পয়েন্টে এই ঘটনা ঘটে। আক্রমণকারীরা ঐ ছাত্রলীগ কর্মীকে অর্ধমৃত অবস্হায় রাস্তার পাশে রেখে চলে যায়। পরে স্হানীয় লোকজন ধরাধরি করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এই ছাত্রলীগ কর্মীর বাড়ী নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামে ও তিনি বর্তমানে সিলেট এম.সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত। বর্তমানে তিনি শাহজালাল উপশহর এলাকার সি-ব্লকের ৪৩ নং রোড এর ০২ নং বাসার বাসিন্দা।
মোঃ বিল্লাল মিয়া সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সহিত জড়িত আছেন বলে জানা যায়। তার পিতার নাম আব্দুল হক।
এ বিষয়ে বিস্তারিত যা জানা যায়, সিলেট মহানগর ও মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল নেতা ফজলে রাব্বি আহসান (২৪), মিয়া মোহাম্মদ উজ্জ্বল (২০), ফুয়াদ আহমদ (২২), তাইজুল ইসলাম(২৩), বেলাল আহমদ (২৫) ও সাব্বির আহমদসহ ছাত্রদলের ৮/১০ জন নেতা-কর্মি টিলাগড় পয়েন্টে পূর্ব শত্রুতাবশত (রাজনৈতিক আদর্শ নিয়ে কথা কাটাকাটির) আগে থেকে আক্রমণ করার প্রস্তুতি নিয়ে ওঁৎ পেতে ছিল। এক পর্যায়ে মোঃ বিল্লাল মিয়া প্রতিদিনের মত দলীয় কাজ শেষে টিলাগড় পয়েন্ট দিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন। তখন ছাত্রদলের নেতা-কর্মিরা তার পথরোধ করে এবং কিছু বুঝে উঠার আগেই এই শালাকে ধর,ধর বলে গালিগালাজ ও মারধর শুরু করে। পরে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র রামদা দিয়ে একজন তার বাম হাতের কুঁনুইয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানতে পারি মোঃ বিল্লাল মিয়া এর বাম হাতে ১২টির মত সেলাই করাতে হয়, এবং হকিস্টিক দিয়ে নাঁকে ও মাথায় আঘাত করে। যার দরুন নাঁকের মধ্যভাগের হাঁড় ভেঙ্গে যায় ও মাথায় প্রচন্ড রক্তকরণ হয়। এই অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে এমসি কলেজ ছাত্রলীগ মিছিল বের করলে ছাত্রদল নেতাদের সহিত ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনার পর হতে টিলাগড় পয়েন্ট ও আশপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দীর্ঘ প্রায় আধা ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ ছিলো এবং এর ফলে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনায় বেশ কয়েকজন লোক আহত হন। তাদের মধ্যে কানাইঘাট উপজেলার বড়বন্দ ১ম খন্ড গ্রামের মোঃ আব্দুল হান্নান এর ছেলে ছাত্রদলকর্মী মোঃ মিলাদুর রহমান (২৩), দক্ষিণ সুরমা উপজেলার লালারগাও এর আব্দুল গণী এর ছেলে ছাত্রলীগ নেতা মোঃ নাজমুলহুদা তারেক (২৫), একজন পথচারী ও ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দীন আহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।
এ বিষয়ে জানতে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।