সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সহিংসতা ও মামলা, এলাকায় উত্তেজনা

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫
সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সহিংসতা ও মামলা, এলাকায় উত্তেজনা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক ।
সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শামীমাবাদ এলাকার একটি সেলুন দোকানে এ ঘটনার সূত্রপাত হয়। দোকানে কর্মরত ব্যক্তি সন্ধ্যাকালীন প্রার্থনার সময় দোকানে থাকা ধর্মীয় আসনকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কোরআন শরিফ অবমাননার অভিযোগ ওঠে, যার জেরে দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মসজিদ থেকে মাইকিংয়ের মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগের বিষয়টি প্রচার করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতির অবনতি ঘটতে পারে আশঙ্কায় অভিযুক্ত পরিবারের সদস্যরা এলাকা ত্যাগ করেন বলে জানা গেছে।

Manual5 Ad Code

পরবর্তীতে একদল উত্তেজিত লোক অভিযুক্ত পরিবারের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরদিন ৮ জানুয়ারী ২০২৫ তারিখে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হাফিজ আহমেদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে পিন্টু চন্দ্র শীল এবং সুবল চন্দ্র শীল নামে দুইজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত পরিবারের বক্তব্য জানতে প্রতিবেদক তাদের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। পরে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Manual7 Ad Code

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি জানান, ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের কে গ্রেফতার করার চেষ্টা করছি ও তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code