স্টাফ রিপোর্ট :::
গতকাল রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় সিলেট জেলা ছাত্রলীগের সদস্য মঈনুল ইসলামের বাড়িতে কিছু সন্ত্রাসী হামলা চালায় এবং তাহার বাড়িতে অগ্নি সংযোগের খবর পাওয়া যায়। মঈনুল ইসলামের পিতা বখতিয়ার আহমদের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, ঘটনার তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমি স্থানীয় বাজার থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় আগুনে কিছু পোড়ার শব্দ শুনে আমি ঘর থেকে বের হয়ে দেখি বারান্দায় বা কাহারা আগুন দিয়েছে। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। আমারা ঘর থেকে বের হতে পারলেও উক্ত আগুনে আমাদের বাড়ির অনেক মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। সন্ত্রাসীরা আমার ছেলের ক্ষতি করতে এসেছিল। মঈনুল ইসলামের প্রতিবেশী মোঃ জয়নাল আবেদিন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি চিৎকার শুনে মঈনুল ইসলামের বাড়িতে গিয়ে দেখি সবকিছু আগুনে পুড়তেছে এবং আগুন ক্রমশ বাড়তেছে। পরবর্তীতে আমরা আগুন নেভানোর চেষ্টা করি এবং তাদেরকে আইনের আশ্রয় নিতে বলি। কে বা কারা এমন করতে পারে জিজ্ঞেস করলে তিনি বলেন মঈনুল ইসলাম রাজনীতির সাথে জড়িত আছেন এবং বিভিন্ন বিএনপি জামাত শিবিরের অনেকের সাথে শত্রুতা রয়েছে সেই সূত্রে এমনটি হয়েছে।
পরবর্তীতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবিদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন উক্ত বিষয়ে আমাদের থানায় কোন অভিযোগ আসেনি, অভিযোগ আসলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করব।