যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেকের বাড়িতে হামলার ঘটনায় সিলেটে মামলা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪
যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেকের বাড়িতে হামলার ঘটনায় সিলেটে মামলা

Manual1 Ad Code

সিলেট ব্যুরো: সিলেটের দক্ষিন সুরমায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিন বছরেরও বেশি সময় পর মামলা দায়ের করা হয়েছে। ২০২১ সালের ২৭ এপ্রিল দক্ষিন সুরমার তেতলীতে আব্দুল মালেকের বাড়িতে এ হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেট মহানগর পুলিশের দক্ষিন সুরমা থানায় মামলাটি দায়ের করেন আব্দুল মালেকের বাড়ির কেয়ারটেকার উপজেলার তেতলী টিলাবাড়ির বাসিন্দা আজিজুর রহমানের পুত্র মোঃ আল আমিন। মামলায় সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম নাদেল, সাবেক সংসদ সদস্য রনজিৎ সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল ইসলাম, সিসিকের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তকবিরুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর আওয়ামী লীগ নেত্রী হেলেনা আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আ. স. ম মিসবাহ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৬৬ জনের নামোল্লেখ সহ ৩০/৪০ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার অপরাপর আসামীগন হলেন নিজাম উদ্দিন, শাহেদ আহমদ, জাকির হোসেন, তোয়াজিদ ইসলাম তুহিন, ওয়েছ আহমদ , আকবর আলী, রিয়াজ আলী, শাহীন আলী, আতাউর রহমান সানি, বদরুল আমিন, জয়নাল আবেদীন ইমন, নূর হোসেন, আব্দুস সামাদ টিপু, নিজাম উদ্দিন, কছির মিয়া, আব্দুল মুকিত, শাহিন আহমদ, অলিদুর রহমান সানি, মোঃ রওশন আহমদ, হেলাল আহমদ , ছালেক আহমদ , শামীম কবির , আফতাব আহমদ খান , জুনুর মিয়া ,আব্দুর রব , আনোয়ার আলী ,মোঃ জাবের আহমদ , আব্দুল কুদ্দুছ চৌধুরী , লিটন আহমদ , শাহাবুদ্দিন , আসাদুল ইসলাম লাভলু , নূর হোসেন , লিপন আহমদ , সুজেন , মুহিদুর রহমান , ফজর আলী , শাহিন আহমদ , নেছার আলী , পিযুষ কান্তি দে ,ফাহিম আহমদ ,আব্দুল জলিল, হেলাল আহমদ , মুহিত হোসেন , রুহেল আহমদ , কামাল আহমদ , নূর জামাল , মুহিবুল ইসলাম মারুফ ,সাদিক মিয়া , মামুন আহমদ, মাহমুদ মুমু দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। জানা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী টিলাবাড়িস্থ বাড়িতে ২০২১ সালের ২৭ এপ্রিল হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে সে সময় অভিযোগ উঠে।