মনোয়ার ফিলিং ষ্টেশন আবারে সন্ত্রাসী হামলার শিকার নূর আহমদ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২২
মনোয়ার ফিলিং ষ্টেশন আবারে সন্ত্রাসী হামলার শিকার নূর আহমদ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
আমবারে সন্ত্রাসী হামলার শিকার হলেন গত ১২ই নভেম্বর ২০২২ ইং তারিখে আহত হওয়া নূর আহমদ। পুনরায় হামলার ঘটনাটি ঘটে গতকাল রাত ৯:৫০ ঘটিকার সময় এবং এইবার ঘটনাস্থলটি ছিল মনোয়ার ফিলিং ষ্টেশনের সামন। হামলার শিকার নগরীর শাহপরান থানার শিবগঞ্জ এলাকার মৃত আব্দুল মুকিতের পুত্র নূর আহমদ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত্রি বেলায় ৫-৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ নূর আহমদের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের ভয়ে স্থানীয় লোকেরা এগুতে সাহস পান নি বলেও জানা যায়। বর্তমানে নূর আহমদ সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে উক্ত ঘটনার ভিকটিম নূর আহমদের সাথে কথা বললে তিনি জানান, “পূর্ব শত্রুতার জের তার এই হামলা চালানো হয়েছে। আমার এক চাচার সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে উক্ত সন্ত্রাসীরা পায়তারা করে আসছে। তারা গত বছরও আমার উপর হমলা করে।” নূর আহমদ আরও জানান যে, উক্ত হামলায় তিনি তার মাথায় আঘাত পার এবং তার মাথায ৪ টি সেলাই দেওয়া হয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত হামলা সংক্রান্ত কোন মামলা দায়েরের খবর জানা যায় নাই।