নিজস্ব প্রতিবেদক, সিলেট ::
সিলেটের জকিগঞ্জ পৌর শহরের একটি বাসা থেকে যৌথ বাহিনীর অভিযানে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ব্যবসায়ী মো. আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন অভিযানে তাকে আটক করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুস সামাদ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলার এজাহারনামীয় আসামি। ৫ আগস্টের পর তিনি এলাকা ছেড়ে জকিগঞ্জে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আব্দুস সামাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়াধীন।