বিএনপি ও জামাত-শিবিরের হামলায় ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা ভাঙচুর এর পরবর্তী দৃশ্য। ইনসেটে ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক মোঃ তানিম।
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে এক ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা ও ভাঙচুর এর ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিএনপি ও জামায়ত-শিবিরের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানাযায়, উপজেলার ঝিঙ্গাবাড়ী গ্রামের সিদ্দিক হোসেন এর বাড়ীতে গতকাল রবিবার (১৮ই আগস্ট) দুপুর ১২ ঘটিকার দিকে বিএনপি-ছাত্রদল ও জামায়াত-শিবিরের কর্মীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সিদ্দিক হোসেন এর ছেলে ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক মোঃ তানিম কে খুঁজতে থাকে। বাড়ীতে তাকে না পেয়ে পরিবারের উপর হামলা ও মারধর চালায় সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানাযায়, আবু বক্কর সিদ্দিক মোঃ তানিম সিলেট স্কলার্সহোম স্কুলে ছাত্রলীগের রাজনীতির সহিত সক্রিয় ছিলেন। তাছাড়া কলেজ শাখার সেক্রেটারী (সাধারণ সম্পাদক) পদে তিনি দ্বায়িত্ব পালন করেছেন। সরকার পতনের পর হতে তিনি আত্নগোপনে থাকেন। শেখ হাসিনা সরকার পালানোর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় ছাত্র এবং বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মীরা তার বাড়ীতে হামলা করে। হামলায় পালং, সকেস, আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। সিদ্দিক হোসেন এর পরিবার অভিযোগ করেন আলমারীর ডয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা।
এ বিষয়ে জানতে কানাইঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদারের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শাহিনুল ইসলাম সোহান এর বাসা ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। তদন্ত করে অপরাধীদের ধরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।