ছাত্রলীগ নেতা সাদমান শরীফের বাসায় পুনরায় হামলা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছাত্রলীগ নেতা সাদমান শরীফের বাসায় পুনরায় হামলা

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সিলেট নগরীর কুমারপাড়া ঝেরঝেরিপাড়া এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাদমান শরীফের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপি,ছাত্রদলও যুবদল নেতাকর্মীরা।সকাল ৮ টায় ২০/২৫ জন বিএনপি,ছাত্রদল,যুবদল এর নেতারা সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আজহার অনিক এর নেতৃত্বে পুনরায় হামলা হয়েছে বলে জানিয়েছে সাদমান এর বোন,তার বোন আরো বলে গত ৭ নভেম্বর ২০২৫ সালে আজহার অনিক তার বাসায় হামলা করলে তার নানাকে আহত করে,এবার ও আমার বাবাকে না পেয়ে আমার মায়ের মাথায় আঘাত করে।তার মাকে সাথে সাথে নগরির ইবনে হাসপাতালে ভর্তি করা হয়।এবং বাসা থেকে সোনা ও ২ লক্ষ টাকা লুট লরে নিয়ে যায়, ৫ আগস্ট ২০২৪ থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি,ছাত্রদল,জামায়াত,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতারা আমাদের বাসায় ৪ বার হামলা ও ভাঙ্গচুর করে।এসময় আমার ভাই সাদমান ও আমাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায় হামলাকারীরা।

Manual2 Ad Code

জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাদমান শরীফ আওয়ামী লীগ সরকারের পতনের আগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। সিলেট সহ বাংলাদেশের অনেক জেলার রাজনীতিবিদ রা তাকে তার রাজনৈতিক কার্যকলাপ এর জন্য তাকে চিনতো। বিএনপি,, জামায়াত শিবির এর বিপক্ষে অবস্থান ছিলো তার সবসময়।এবং ২০২৪ সালের ৫ আগস্ট পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,ও NCP থেকে তার বিপক্ষে অবস্থান ছিলো।সাদমানের অনলাইন এক্টিভিটির জন্য এবং যুক্তরাজ্যে আওয়ামীলীগের পক্ষে আন্দোলন সংগ্রাম করার জন্য তার বাসায় অনেক বার হামলা ও ভাংচুর হয়েছে বলে জানা গেছে।তাছাড়া ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনা সরকার দেশত্যাগের পরে তার নামে কতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। বর্তমানে বিএনপি সরকার গঠনের পর বিএনপি নেতাকর্মীদের ক্ষমতার দাপট আরও বেড়ে যায়। পূর্বের ন্যায় তারা আরও বেপরোয়া হয়ে পড়ে এই প্রেক্ষিতে তাদের প্রতি হিংসা পরায়তায় সাদমান শরীফের বাসায় হামলা ও ভাংচুর করে।
ঘটনার খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরে ও বিধিবদ্ধভাবে তারা এখন ও কোন বক্তব্য দেয় নি।

Manual6 Ad Code