যুবলীগ নেতা আটক সুতারকান্দি সীমান্তে থেকে

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪
যুবলীগ নেতা আটক সুতারকান্দি সীমান্তে থেকে

Manual8 Ad Code

স্টাফ রিপোর্ট
জুলাই আন্দোলন বিরোধী যুবলীগ নেতা মোঃ সাইদুল ইসলাম সুতারকান্দি সীমান্ত দিয়ে পালানোর সময় বিজিবির নিকট আটক হয়েছেন। তথ্যসূত্রে জানা গেছে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর উপর হামলাকারী বিয়ানীবাজার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম ভারতে পালানোর সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে গতকাল সুতারকান্দি সীমান্তে আটক হন। পরবর্তীতে বিজিবি সদস্যরা বিয়ানীবাজার থানায় পুলিশের কাছে মোঃ সাইদুল ইসলামকে হস্তান্তর করেন। উল্লেখ্য মো: সাইদুল ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।