• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ওসমানীনগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়কের বাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ, নেতা কর্মীদের নিন্দা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ওসমানীনগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়কের বাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ, নেতা কর্মীদের নিন্দা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্ট
গতকাল শুক্রবার রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় সিলেট জেলার ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুমের বাড়ীতে কিছু সন্ত্রাসীরা হামলা চালায় এবং ঘরের আসবাবপত্র সহ অনেক জিনিসপত্র ভাংচুর, লুঠপাট, অগ্নি সংযোগের খবর পাওয়া যায়। এ সময় বাড়ীতে শুধু আব্দুল কাইয়ুমের মাতা ও বড় ভাই আব্দুল মুহিদ ছিলেন। আব্দুল কাইয়ুমের বাড়ীতে গিয়ে দেখা যায় সবকিছু ভাংচুর অবস্থায় রয়েছে এবং তার ভাই আব্দুল মুহিদ আহত অবস্থায় আছেন। তাকে নিয়ে মেডিকেলে যাওয়ার প্রস্তুতি চলছে। আব্দুল কাইয়ুমের মাতার সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় ৮-১০ জন অপরিচিত লোক জোরপূর্বক আমাদের বাড়ীতে প্রবেশ করে এবং আমার ছেলে আব্দুল কাইয়ুম কোথায় পালিয়ে আছে তার অবস্থান সম্পর্কে জানতে চায়। আমি তাহাদেরকে আমার ছেলের অবস্থান সম্পর্কে বললে তাহারা আরো রেগে যায় এবং কতদিন এভাবে পালিয়ে থাকবে বলিয়াই ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করে। আমার বড় ছেলে আব্দুল মুহিদ এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে প্রচন্ড মারধর করে এবং যাওয়ার সময় বেডরুমের বেডে অগ্নি সংযোগ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি চিৎকার শুনে আব্দুল কাইয়ুমদের বাড়ীর সম্মুখে যাওয়ামাত্র দেখি ৮-১০ জন লোক তাহাদের বাড়ী থেকে বের হয়ে যাইতেছে এবং বাড়ীর ভিতরে গিয়ে দেখতে পাই আব্দুল কাইয়ুমকে না পেয়ে তাহারা সবকিছু ভাংচুর করে রেখেছে ও বেডে আগুন লাগিয়ে দিয়েছে এবং তাহার বড় ভাই আব্দুল মুহিদকে প্রচন্ড মারধর করে আহত করে রেখেছে। পরবর্তীতে আমরা কয়েকজন মিলে আগুন নেবানোর চেষ্টা করি ও আব্দুল কাইয়ুমের মাতাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য বলি এবং তাহার বড় ভাই আব্দুল মুহিদকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারন সম্পাদক রাহেল সিরাজের সাথে যোগাযোগ করিলে তাহারা বলেন আমাদের কাছে এই হামলা ও ভাংচুরের খবর আসা মাত্র আমরা আব্দুল কাইয়ুমের মাতার সাথে কথা বলি এবং তাহাদেরকে সান্তনা দেই এবং আইনের আশ্রয় নেওয়ার জন্য বলি। বিএনপি জামায়াতের সন্ত্রাসীর আমাদের সবার বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করছে। একটি স্বাধীন দেশে নিজ বাড়ীতে সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত ঘটনায় নিন্দা প্রতিবাদ জানান বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলার সভাপতি মোঃ নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারন সম্পাদক নাঈম আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমীন সহ প্রমূখ ।
পরবর্তীতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার এর সাথে যোগাযোগ করিলে তিনি বলেন উক্ত বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ আসলে আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করব।