নগরীর কাজীটুলায় শ্বশুর শ্বাশুড়ি কর্তৃক গৃহবধূ নির্যাতন: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৩
নগরীর কাজীটুলায় শ্বশুর শ্বাশুড়ি কর্তৃক গৃহবধূ নির্যাতন: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

নির্যাতিত গৃহবধূ মুক্তা বেগম।

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর কাজীটুলা এলাকায় শ্বশুর শ্বাশুড়ি কর্তৃক গৃহবধূ নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর ১৭ নং ওয়ার্ডের বিহঙ্গ – ০২, কাজীটুলা এলাকার ফিরুজ মিয়ার বাড়িতে এই নির্যাতনের ঘটনা ঘটে।
স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নির্যাতনের শিকার হওয়া মুক্তা বেগম ফিরুজ মিয়ার পুত্রবধূ। প্রায় দুই মাস পূর্বে ফিরুজ মিয়ার যুক্তরাজ্য প্রবাসী পুত্র লোকমান আহমেদ এর সাথে মুক্তা বেগমের বিবাহ হয়। কিন্তু ফিরুজ মিয়া ও তাহার স্ত্রী লনি বেগম তাহাদের পুত্র লোকমান আহমেদ এবং মুক্তা বেগমের বিবাহ মেনে নেন নি। ফলে প্রায়ই তাহাদের ঘরে ঝগড়াঝাটি লেগে থাতো।
এ ব্যাপারে নির্যাতনে আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা মুক্তা বেগমের সাথে আলাপ করে জানা যায়, ইতিপূর্বে মুক্তা বেগমের আরেকটি বিবাহ হয়েছে এবং তাহাদের ঘরে চাঁদনী বেগম নামের একটি মেয়ের জন্ম হয়। ২০২৩ শুরুর দিকে লোকমান আহমেদের সাথে তাহার পরিচয় হয় এবং ধীরে ধীরে তাহাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা একে অপরকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এমনকি মুক্তা বেগমের পূর্বের স্বামীর ঔরসজাত মেয়ে চাঁদনী বেগমকেও লোকমান আহমেদ তাহার পালিত মেয়ে হিসেবে লালন পালন করবে বলে সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক তাহারা একে অপরকে বিবাহ করে। কিন্তু তাহাদের এই বৈবাহিক সম্পর্ক লোকমান আহমেদের পিতা মাতা মেনে নেন নি। ফলে বিবাহের পর থেকেই মুক্তা বেগম ও তাহার মেয়ে চাঁদনী বেগমকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য লোকমান আহমেদের পিতা মাতা বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে। তাহারা সবসময় গালাগালি করতো এবং বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। কিছুদিন পূর্বে মুক্তা বেগমের স্বামী লোকমান আহমেদ যুক্তরাজ্যে চলে গেলে তাহার অবর্তমানে মুক্তা বেগম ও তাহার মেয়ে চাঁদনী বেগমের উপর ফিরুজ মিয়া ও লনি বেগম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার মুক্তা বেগমের মেয়ে চাঁদনী বেগমের বিষয় নিয়ে তাহার শ্বশুর শ্বাশুড়ির সাথে কথা কাঁটাকাটির এক পর্যায়ে ফিরুজ মিয়া ঘরে থাকা দা দিয়ে মুক্তা বেগমের হাতে কুপ মারেন এবং তাহার স্ত্রী লনি বেগম কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এছাড়াও তাহাদের হুকুম পেয়ে ফিরুজ মিয়ার মেয়ে সানজিদা আক্তার আঁখি, গৃহকর্মী সুমনা বেগম ও কেয়ার টেকার জহির আলীও মুক্তা বেগমের উপর আক্রমণ করে এবং মারাত্মক আহত করে। পরবর্তীতে আশেপাশের লোকজন এগিয়ে এসে মুক্তা বেগমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে মুক্তা বেগম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থ হওয়ার পর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান।