কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান এর বাড়ীতে সন্ত্রাসীদের হামলার পরবর্তী দৃশ্য
কানাইঘাট প্রতিনিধিঃ ৫ আগস্ট ২০২৪। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে যান, তখন সারা দেশের মতো কানাইঘাট উপজেলার বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, জামায়াত-শিবির এবং ছাত্রদল-বিএনপির নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭ ঘটিকার দিকে উপজেলার গাছবাড়ী এলাকার তিনচটি গ্রামের মোহাম্মদ হেলাল উদ্দিন এর বাড়ীতে হামলা-ভাঙচুর এবং লুটপাট এর অভিযোগ ওঠেছে।
জানা যায় গতকাল ৮ই আগস্ট সন্ধ্যা ৭ ঘটিকার দিকে ১৫/২০ জন ছাত্রদল-বিএনপির কর্মীরা মোহাম্মদ হেলাল উদ্দিন এর বাড়ীতে গিয়ে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান কে খুঁজতে থাকে। তাকে বাড়ীতে না পেয়ে তার ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে যায়। এ ঘটনার পর গাছবাড়ী এলাকায় ব্যপক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
ছাত্রলীগ নেতার পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমার ছেলে ছাত্রলীগ করার কারণে বাড়ীতে এ হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। তিনি জানান, হামলাকারীদের বাধা প্রদান করিলে তারা ক্ষুব্ধ হয়ে আমার উপর আক্রমণ করলে আমি আহত হই। তিনি আরো বলেন, ঘটনার পর আহত অবস্থায় থানায় গেলে সেখানে কোন কর্মকর্তা না পেয়ে অভিযোগ করতে পারেন নি। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জানতে কানাইঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর মুবাইল ফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য যে, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সারা দেশের ন্যায় কানাইঘাটও কিছু আওয়ামীলীগ বিরোধী দুর্বৃত্তরা বিভিন্ন দোকান ও বাড়িতে হামলা এবং লুটপাট করতেছে। থানায় পুলিশের অনুপস্থিতি ও প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন লোককে ভয়-ভীতি দেখিয়ে হামলা, লুটপাট ও অর্থ হাতিয়ে নেওয়ার কথা শুনা যাচ্ছে প্রতিদিনই। এসব থেকে মুক্তি চান সাধারণ মানুষ।