সিলেট সুরমা ডেস্ক :
গতকাল সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াহিদ করিম অভির বাসায় দুস্কৃতিকারীরা হামলা ও ভাংচুর চালায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা খালিক উদ্দিন, সাজু মিয়া, সিরাজুল ইসলাম, তাজ উদ্দিন, ওয়েছ আহমদসহ আরোও ১০/১৫ জন কতিপয় দুস্কৃতিকারীরা ছাত্রলীগ নেতা ওয়াহিদ করিম অভির বাসায় (মামার বাসা) প্রবেশ করে তাহাকে দেশদ্রোহী অভিহিত করতঃ গালিগালাজ করে ও খোজতে থাকে। এসময় পরিবারের লোকজন বাধা দিলে দুস্কৃতিকারীরা তাদেরকে গালিগালাজ করে এবং বাসার দরজা-জানালাসহ আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে এবং যাওয়ার সময় ওয়াহিদ করিম অভি-কে তাদের কাছে তুলে না দিলে পরবর্তীতে পরিবারের সবাইকে প্রাণে হত্যা করবে বলেও হুমকি প্রদান করে। ঘটনার সময় ওয়াহিদ করিম অভি বাসাতে ছিলেন না। জানা যায়, ওয়াহিদ করিম অভি খাদিমপাড়া, রোড নং- ০২, বাসা নং-০৮ এর বাসিন্দা সৈয়দ আজিজুল করিমের ছেলে।
উল্লেখ্য যে, ওয়াহিদ করিম অভি দেশে থাকাবস্থায় সিলেট জেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি হিসাবে সক্রিয়ভাবে কাজ করতেন। তার বাসার আশপাশের লোকজনের সাথে আলাপকালে তারা দাবী করেন, ওয়াহিদ করিম অভি ছাত্রলীগের পক্ষে জনমত গঠন ও বিভিন্ন প্রোগ্রামাদি ও সমাবেশ করার কারনেই তাকে প্রাণে হত্যা করার জন্য বেশ কিছুদিন যাবত খোজতেছে। কিন্তু তাকে না পাওয়ায় সন্ত্রাসীরা বাসায় এসে হামলা করে। পরিবারের লোকজন এ ঘটনার সুষ্টু বিচার দাবী করেন। ওয়াহিদ করিম অভি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারনেই বিএনপি, ছাত্রদলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা তার বাসায় হামলা চালায়। এ ব্যাপারে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য বারংবার চেষ্টা করেও আমাদের প্রতিনিধি ব্যর্থ হন।
উক্ত বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।