সিলেটে আত্মগোপনে থাকা সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর নৃশংস হামলা, জামায়াত-শিবির সংশ্লিষ্টতার অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত জুন ২১, ২০২২
সিলেটে আত্মগোপনে থাকা সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর নৃশংস হামলা, জামায়াত-শিবির সংশ্লিষ্টতার অভিযোগ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার, সিলেট:
সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে সংখ্যালঘু হিন্দু আইনজীবী অনুপ কুমার ধর ও তার পরিবারের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপত্তাজনিত কারণে তারা সুনামগঞ্জ ছেড়ে সিলেটে আত্মগোপনে অবস্থান করছিলেন। গতকাল বিকেলে আইনজীবী অনুপ কুমার ধর ও তার স্ত্রী তাদের অসুস্থ মেয়েকে হাসপাতালে নেওয়ার পথে হামলাকারীরা তাদের সিএনজি গাড়ি থামিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
এতে অনুপ কুমার ধর ছুরিকাঘাতে আহত হন এবং তার স্ত্রী মাথায় আঘাত পান। হামলার সময় তাদের দুই মেয়ের ওপরও হামলার চেষ্টা করা হয় বলে জানা গেছে। এছাড়া ছোট মেয়েকে শ্বাসরোধের চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট। তবে তারা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।
এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাজনিত কারণে গণমাধ্যমের কাছে কোন বক্তব্য দিতে রাজি হননি। শেষ খবর পাওয়া পর্যন্ত অনুপ কুমার ধর ও তার স্ত্রী নগরীর আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।