কানাইঘাটে ছাত্র-নেতা ডালিম হত্যা মামলার প্রধান আসামী গোলাম সারওয়ারকে ধরিয়ে দিতে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পুরস্কার ঘোষনা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪
কানাইঘাটে ছাত্র-নেতা ডালিম হত্যা মামলার প্রধান আসামী গোলাম সারওয়ারকে ধরিয়ে দিতে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পুরস্কার ঘোষনা

Manual3 Ad Code

সিলেটের কানাইঘাটে বহুল আলোচিত ডালিম হত্যা মামলার প্রধান আসামী গোলাম সারওয়ারকে ধরিয়ে দিতে বা সন্ধান দিতে পারলে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পুরস্কার ঘোষনা করা হয়েছে ।
নিহত ডালিমের পিতা মাওলানা আবুল হোসেন এ ঘোষনা প্রদান করেছেন ।
বিগত ৫ই আগষ্ট ২০২৪ ইংরেজী কানাইঘাট উপজেলাধীন গাছবাড়ী এলাকার সরদারমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোকে কেন্দ্র করে ঘটিত সংঘর্ষে ছাত্রনেতা ডালিম গুরুত্বর আহত এবং পরবর্তীতে নিহত হোন ।
ছাত্রনেতা ডালিম হত্যা মামলার প্রধান আসামী স্কুলের সহকারী শিক্ষক, বহু অপকর্মের হোতা, নাস্তিক এবং আওয়ামী লীগের দোষর গোলাম সারওয়ারকে কোন হৃদয়বান ব্যক্তি তাকে ধরিয়ে দিতে পারলে বা সন্ধান দিতে পারলে তাঁকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা প্রদান করা হবে এবং ঐ ব্যক্তির নাম পরিচয় গোপন রাখা হবে ।
প্রয়োজনে মাওলানা আবুল হোসেন মোবাইল নং-০১৪০৭-৪৪৪৯৫২
বিজ্ঞপ্তি