তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে কানাইঘাটে বিএনপির জনসভা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে কানাইঘাটে বিএনপির জনসভা

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে কানাইঘাটে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

গতকাল বিকেল সাড়ে ৩টায় কানাইঘাট পূর্ব বাজারে উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিনের যৌথ সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সংবর্ধিত অতিথি জাকির হোসাইন তার বক্তব্যে আন্দোলন-সংগ্রামে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইকবাল আহমদ তাফাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী ও সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, জেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এহসান।

Manual5 Ad Code

এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিন, সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, কানাইঘাট বিএনপি নেতা সেলিম উদ্দিন এবং বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী।

Manual6 Ad Code

বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এখন দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে।

সভায় স্থানীয় নেতারা সিলেট-৫ আসনে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী দেওয়ার আহ্বান জানান। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশে যোগ দেন।