ঘুমিয়ে পড়েছিলেন চালক, প্রাণ গেলো ৮ জনের

sylhetsurma.com
প্রকাশিত মে ৩, ২০২৬
ঘুমিয়ে পড়েছিলেন চালক, প্রাণ গেলো ৮ জনের

Manual6 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমায় তেলিবাজারে ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়িছিলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

Manual6 Ad Code

আর স্থানীয়রা জানিয়েছেন, ট্রাক চালক ঘুমিয়ে পড়ায় হেলপার গাড়ি চালাচ্ছিলেন।

সোমবার সকাল ৬ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই নারীসহ ৮ জন নিহত হন। নিহতরা সকলে নির্মাণ শ্রমিক। পিকআপ ভ্যানে করে তারা কাজের জন্য যাচ্ছিলেন।

নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের দুই ভাই আজির উদ্দিন ও আমিরউদ্দিন, ধর্মপাশার সরিষা গ্রামের না‌র্গিস আক্তার, দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মু‌ন্নি বেগম, দিরাই ভা‌টিপাড়া গ্রামের নুরুজ আলী, ভা‌টিপাড়া নূর নগরের ফ‌রিদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জের‌ শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের বদরুজ্জামান।

দুর্ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন। জেলপার গাড়ি চালাচ্ছিলেন।

আব্দুল রতিফ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ড্রাইভার আছিল ঘুমো আর হেলপার ইছল গাড়ি চালানিত’।

তবে হেলপার গাড়ি চালানোর বিষয়টি সত্য নয় জানিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, পুলিশ টাকের গেলপারকে আটক করেছে। এছাড়া ট্রাক ও পিকআপ জব্দ করা হচ্ছে। তবে হেলপারের গাড়ি চালানোর বিষয়ে কিছু জানা যায়নি। পণ্যবোঝাই করা ট্রাক হেলপার চালানোর কথাও না।

Manual2 Ad Code

তবে দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন জানিয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ পরিচলাক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, ট্রাকের চালক কাঁঠাল নিয়ে সারারাত গাড়ি চালিয়ে এসেছেন। ভোরের দিকে তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে শুনেছি। তবে তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান।

দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন নিহদের স্বজনরা। রোবআর দুপুরে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত ও আহতদের স্বজনদের ভিড়। তাদের অনেকেই আহাজারি করছেন।

নিহত নুরুজ আলীর ভাই সুয়েব আলী বলেন, টানা বৃষ্টির কারণে আমার ভাই গত ৩/৪ দিন কাজ করতে পেরেনি। আজ রোদ উঠায় কাজে বেরিয়েছিলো। এক ঠিকাদারের মাধ্যমে আরও কয়েকজন নির্মাণ শ্রমিকের সাথে পিকআপ ভ্যানে করে তারা সুনামগঞ্জে কাজের জন্য যাচ্ছিলো।

Manual3 Ad Code

দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, পিকআপ ভ্যানের উপর নির্মাণ শ্রমিকের সাথে সিমেন্ট মিকশ্চারের মেশিনও ছিলো। ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হলে মিকশ্চার মেশিনের সাথে ধাক্কা লেগে সবাই পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

ওসমানী মেডিকেল কলেজের পরিচলক ব্রিগেডিয়ার উমর রাশেদ মনির বলেন, আহতদের কয়েকজনের অবস্থাও সকটাপন্ন। একজন আইসিইউতে আছেন। বাকীরে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের প্রয়োজন মতো বিভিন্ন বিভাগে প্রেরণ করা হবে।

Manual1 Ad Code