• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দক্ষিণ ইসলামপুরে বাসায় ঢুকে দুর্বৃত্তের হামলা-ভাঙচুর

sylhetsurma.com
প্রকাশিত মে ৫, ২০২৬
দক্ষিণ ইসলামপুরে বাসায় ঢুকে দুর্বৃত্তের হামলা-ভাঙচুর

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মেজরটিলায় যুক্তরাজ্য প্রবাসী সুহেনা বেগম এর বাসায় হামলা ও তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন তার মাতা ফাতেহা বেগম (৫২)। গতকাল সোমবার (৪ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫ ঘটিকার দিকে সিলেট নগরীর দক্ষিণ ইসলামপুর আবাসিক এলাকার ফালগুণী ৩৮ নং বাসায় এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে হামলাকারীরা বিএনপির নেতাকর্মী।
জানা যায়, ফাতেহা বেগম কে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেছে। নজরুল ইসলাম নামের এলাকার এক প্রতিবেশী জানান, হামলাকারীরা মূলত হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

Manual5 Ad Code

একটি সূত্র জানায়, শাহপরান (রাঃ) থানাধীন দক্ষিণ ইসলামপুর ফালগুনী আবাসীক এলাকার ইশাক মিয়া এর মেয়ে প্রবাসী সুহেনা বেগম কে কয়েক বছর আগ হতে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি নেতা আনিসুল হক প্রেমের প্রস্তাব দেন। কিন্তু প্রেমের প্রস্তাবে সুহেনা বেগম রাজি না হওয়ায় বিভিন্ন সময় কলেজে যাওয়া আসার সময় উত্যক্ত করেন। তখন আনিসুল হকের অত্যাচরে সুহেনা বেগম কলেজে যাওয়া বন্ধ করে দেন। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। তার দল তখন ক্ষমতায় না থাকার পরও তিনি প্রভাব বিস্তার করে ত্রাসের রাজত্ব করতেন। গত নির্বাচনে তার দল প্রথমে তাহাকে সংসদ সদস্য হিসেবে প্রার্থী ঘোষণা করলেও পরবর্তীতে বাদ দেওয়া হয় তার নাম। বর্তমানে ক্ষমতাসীন দলের বড় নেতা হওয়ায় আরো উগ্র হয়ে উঠেন। তার নেতা কর্মী দিয়ে সুহেনা বেগমের পরিবারের উপর বেশ কয়েক বার হামলা চালিয়েছেন। সর্বশেষ গতকাল হত্যার উদ্দেশ্যে মুখোশ পড়া বিএনপির দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাসায় ঢুকে হামলা চালায়। পরে মোটরসাইকেল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিএনপির দুর্বৃত্তরা।

এই ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান বৃহত্তর দক্ষিণ ইসলামপুর এলাকাবাসী। এ ঘটনার পর ফালগুনী এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

Manual4 Ad Code

এ বিষয়ে মুঠো ফোনে কথা হয় যুক্তরাজ্য প্রবাসী সুহেনা বেগম এর সাথে। তিনি জানান, “২০২৩ সালে আমি উচ্চ শিক্ষার জন্য দেশ ত্যাগ করি। শত্রুরা সুযোগ পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার বাড়ীতে, আমার মাতার উপর হামলা চালিয়েছে আনিসুল হক এর নির্দেশে। এর আগেও তার লোকজন দিয়ে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় আনিসুল হক এর কর্মীবাহীনী। তাছাড়া আনিসুল হকের ভাই আমার উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে। আমার উপর আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশী হয়রানীর শিকার হতে হচ্ছে।

Manual5 Ad Code

এদিকে এ ঘটনায় ভিক্টিমের মাতা ফাতেহা বেগম পুলিশের নিকট লিখিত অভিযোগ দিতে চাইলেও তা নেয়া হয়নি বলে দাবী ভিকটিমের পরিবারের। ফাতেহা বেগম সংবাদ মাধ্যম কে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা অথচ এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোন অভিযোগ গ্রহণ করে নাই।

Manual3 Ad Code

এ ব্যাপারে এসএমপি শাহপরান (রাঃ) মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর মুবাইল ফোনে বার বার ফোন দিলেও কোন সাড়া মেলেনি।