সিলেটে প্রবাসী যুবকের বাসায় পুলিশের তল্লাশী : বিদেশে থেকেও মামলার আসামী

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪
সিলেটে প্রবাসী যুবকের বাসায় পুলিশের তল্লাশী : বিদেশে থেকেও মামলার আসামী

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর সুবিদবাজারে এক প্রবাসী যুবকের বাসায় তল্লাশী চালিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে সুবিদবাজারস্থ বনকলাপাড়ার তোতা মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী তানিম আহমদ অপু (২৪) এর বাসায় তল্লাশী চালায় পুলিশ। এসময় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার অবস্থান জানতে চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনার একটি মামলা রয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ। এদিকে প্রবাসে থেকেও মামলার আসামী হওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুবিদবাজারের বনকলাপাড়াস্থ নূরানী ৮/৩ সি বাসার তোতা মিয়ার পুত্র তানিম আহমদ অপু ২০২৩ সাল থেকে প্রবাসে রয়েছেন। দেশে থাকতে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এছাড়া প্রবাসে গিয়েও তিনি আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। এই কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়ে বলে স্বজনরা জানিয়েছেন।

তানিম আহমদ অপুর বাবা তোতা মিয়া জানান, আমার ছেলে কয়েক বছর ধরে প্রবাসে রয়েছে। দেশে থাকতে সে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল, প্রবাসে গিয়েও আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করায় তাকে মামলার আসামী করা হয়েছে। এছাড়া ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক বার আমাদের বাসায় এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় গ্রামের বাড়ীতেও হামলার ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

পুুলিশ জানিয়েছে, ১৯ জুলাই নগরীর বন্দরবাজার কালেক্টরেট মসজিদের সামনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলায় তানিম আহমদ অপু এজাহারভুক্ত ৬নং আসামী। উক্ত মামলায় অপু ছাড়াও ৩২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০০/১৫০ জনকে আসামী করা হয়।

Manual3 Ad Code

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি এস.এম নুনু মিয়া জানান, তানিম আহমদ অপুর বিরুদ্ধে ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেট নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা রয়েছে। আদালতের নির্দেশে মামলার তদন্ত কার্যক্রম চলছে। তদন্তের সার্থেই পুলিশ ঐ বাসায় গিয়েছিল।

Manual6 Ad Code