
পুজা মন্ডবে অগ্নিসংযোগ
স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানী নগর থানায় উগ্রবাদী একটি দুবৃত্ত সন্ত্রাসী গোষ্টির হামলায় গুরুতর আহত হয়েছেন সৌরভ দত্ত নামের এক সনাতনী হিন্দু যুবক। গতকাল ১ অক্টোবর ২০২২ ইংরেজী রোজ শনিবার রাত্রি ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম সৌরভ দত্ত। তিনি ওসমানী নগর থানার গোয়ালাবাজার ইউনিয়নের স্বপন দত্ত ও লাভলী দত্তের পুত্র। আহত সৌরভ দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিযষদের একজন সμিয় সদস্য বলে জানা গেছে। স্থানীয় লোকজন ও আহত সৌরভের বক্তব্য সহ একাধিক সূত্রের সাথে কথা বলে জানা গেছে ওসমানী নগর থানার গ্রাম তলা ক্সভরব দুর্গা মন্দিরে হিন্দু ধর্মাবল্বিদের সবচেয়ে বড় ধর্মিয় উৎসব শারদীয় দুর্গা পুজা উপলক্ষে এ বছর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এক জাকজমক পূর্ন দুর্গা পুজার আয়োজন করা হয়। কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকায় সনাতন ধর্মাবল্বিদের এ ধরনের পূজা আয়োজন মেনে নিতে পারেনি স্থানীয় মৌলবাদী একটি গোষ্টি। তারা পুজা শুরুর পর থেকেই পুজা বন্দের জন্য বারববার হুমকী দিয়ে আসছিল। কিন্তু সনাতন ধর্মাবল্বিরা তাদের প্রধান ধর্মিয় উৎসব শান্তিপুর্ন ভাবে পালনে সকলের সহযোগিতা চাইলেও এক পর্যায়ে পুজা চলাকালীন সময়ে স্থানীয় মৌলবাদী মুসলমান সন্ত্রাসীদের ঐ গোষ্টিটি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পুজা মন্ডপে হামলা চালায়।

এসময় সন্ত্রাসীরা হিন্দু বৌদ্ব খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্য সৌরভ কে খুজতে থাকলে সৌরভ জীবন রক্ষার্থে মন্ডপের একটি কক্ষে লুকিয়ে থাকেন। এসময় সন্ত্রাসীরা সৌরভ কে ধরে এনে তার উপর লোমহর্ষক হামলা চালাতে থাকে। সন্ত্রাসীরা প্রথমে হকিষ্টিক ও লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এসময় দুই সন্ত্রাসী কিরিচ দিয়ে তার বাম হাতে কোপ দেয়। সন্ত্রাসীদের উপর্যপুরি লোমহর্ষক হামলায় সৌরভ দত্ত মাটিতে লুটিয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা মন্ডপে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় এবং পুর্নার্থিদের দেওয়া দান দক্ষিনা লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মুসলামান সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ সৌরভ দত্তের নিজ বাড়ি ওসমানী নগরের গোয়ালাবাজার ইউনিয়নের গ্রাম তলায় হামলা চালিয়ে ব্যাপক হামলা ভাংচুর ও লুটপাট চালায় এবং এক পর্যায়ে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর সৌরভ দত্ত নিজ জীবন বাচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যান। ঘটনার অকস্বিকতায় সৌরভ
ও তার পুরো পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।