প্রবাসীকল্যান মন্ত্রীর আশ্বাসে কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

sylhetsurma.com
প্রকাশিত জুন ৬, ২০২৬
প্রবাসীকল্যান মন্ত্রীর আশ্বাসে কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

Manual6 Ad Code

প্রবাসীকল্যান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে সিলেটের কোম্পানীগঞ্জে ডাকা পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে।

শনিবার বিকেলে ধর্মঘট কর্মসূচি স্থগিত ঘোষণা করে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

Manual2 Ad Code

এরআগে শনিবার দুপুরে শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখা অফিসে শ্রমমন্ত্রীর পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

শনিবারের মধ্যে ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রবিবার ভোর থেকে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকারের জন্য পরিবহণ ধর্মঘট আহ্বান করেছিল সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৯ বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।

Manual3 Ad Code

স্মারকলিপি থেকে জানা গেছে, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাচেষ্টা চালানো হয়।

Manual2 Ad Code

তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দীর্ঘ ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে তিনি মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার দাফন সম্পন্ন হয়েছিল।

Manual7 Ad Code

শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, এ নৃশংস হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি। উল্টো অভিযোগ উঠেছে, কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন।

তবে কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।