প্রবাসে থাকা স্বামীর খোঁজে এসে স্ত্রীকে হুমকি

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৫, ২০২৬
প্রবাসে থাকা স্বামীর খোঁজে এসে স্ত্রীকে হুমকি

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে কথিপয় সন্ত্রাসীরা। প্রবাসে থাকা মাহিদুল ইসলাম চৌধুরীর স্ত্রী মুছাম্মত জুহায়রা বেগম গতকাল ২৪ জুন ২০২৬ ইং সকাল সকাল সাড়ে আট টায় দুই সন্তানকে নিয়ে পিত্রালয় থেকে স্কুলে যাবার পথে গোলাপগঞ্জের একাডুমা গ্রামের প্রধান রাস্তায় দুস্কৃতিকারীরা প্রাইভেট কার যোগে এসে এ হুমকি প্রদান করে। এ ব্যাপারে মাহিদুল ইসলাম চৌধুরীর স্ত্রী মুছাম্মত জুহায়রা বেগম সাংবাদিকদের জানান, , তাহার ছোট দুটি মেয়ে মাদিহা জান্নাত চৌধুরী(৭) মামদুহা জান্নাত চৌধুরী(৫) এদেরকে নিয়ে স্কুলে যাবার সময় মাস্ক পরিহিত চার পাঁচ জন অপরিচিত লোক একটি কার নিয়ে দেশি অস্ত্র সহ তার মেয়েদের সহ তাকে রাস্তায় আটক করে। এবং বলে যে তোর স্বামী কোথায়? এই কথা জিগ্যেস করার কারণে তিনি ভয়ে কিছু বলতে চান নি, তাই তারা বলে আমরা জানতে পেরেছি তোর স্বামী দেশ ছেড়ে কানাডায় পালিয়েছে। এ ছাড়া দেশি অস্ত্র দেখিয়ে বলে তোর স্বামীকে বলবি আমাদের দাবিকৃত টাকা দেওয়ার জন্য, অন্যথায় দেশে আসলে যেখানেই থাকুক না কেন খোঁজে বের করে প্রাণে মেরে ফেলবো এবং একপর্যায়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জুহায়রা বেগম ও তার মেয়েরা ভয়ে চিৎকার করে কান্নাকাটি করলে এলাকার লোকজন একত্রিত হওয়া দেখে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় বলে যে, যদি আমাদের নাম প্রকাশ করবে তাহলে তোমাদেরকে ও প্রাণে মেরে ফেলবো।