গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, স্ত্রী-সন্তান আহত

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১০, ২০২৬
গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, স্ত্রী-সন্তান আহত

Manual6 Ad Code

সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের করমপুর গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত ব্যক্তি উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামের মৃত তছির আলীর ছেলে আখদ্দছ আলী (৬০)।

Manual1 Ad Code

দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী রোকসানা বেগম (৩৫), ছেলে মুসেদ আহমদ (১৮) এবং মেয়ে হুমায়রা বেগম (৮)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনা, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক জাহিদ উদ্দিন।

Manual3 Ad Code

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।