জকিগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫
জকিগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

Manual6 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যে বসবাসকারী মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এওলাসার গ্রামের মৃত নজমুল হকের পুত্র মো. লিয়াকত হোসেন চৌধুরী প্রবাসে বসে বর্তমান সরকার বিরোধী বিভিন্ন উস্কানীমূলক লেখালেখি করার কারণে জকিগঞ্জের এনসিপি নেতৃবৃন্দরা ক্ষোভে ফেটে পড়েন। গতকাল সন্ধ্যা ৭ টায় প্রায় অর্ধ শতাধিক এনসিপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জ্বিত হয়ে মো. লিয়াকত হোসেন চৌধুরীর বাড়িতে হামলা চালানোর পাশাপাশি বসত বাড়িতে আগুন ধরিয়ে দেন। হামলাকারীদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান লিয়াকত হোসেন চৌধুরী বড় ভাই জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কেফায়াতুল কিবরিয়া চৌধুরী। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।