সিলেট সুরমা ডেস্ক : : চলতি বছরের ১৫ জুন পূর্ব লন্ডনের মায়েদা গ্রীল রেস্টুরেন্ট (ইস্ট লন্ডন মসজিদের পাশে) এবং রমফোর্ড এলাকায় এনসিপি ইউকে অ্যালায়েন্স কর্তৃক আলোচনা সভাস্থলে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় সিলেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন এনসিপি সিলেটের সিনিয়র যুগ্ম-আহবায়ক নাজীমউদ্দিন শাহান। কোতয়ালী সি.আর মামলা নং- ২৯০, তারিখ ০২/০৭/২৬ইং। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, এনসিপির অনুস্টানে জাতীয় সংসদের মাননীয় সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং বাদিসহ দলের অন্যান্য কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। আলোচনা সভার সংবাদ পূর্ব থেকে জানতে পেরে হিংস্রভাবে এনসিপি নেতাদের উপর আসামীরা ঝাপিয়ে পড়ে। এক পর্যায়ে আসামীরা দূর থেকে ডিম ও শক্ত বস্তু নিক্ষেপ করে, যার ফলে এনসিপি কেন্দ্রীয় যুগ্না আহবায়ক এহতেশামুল হক সহ কয়েকজন মারাত্মক আহত হন। মামলার আসামীরা হলেন, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, হাবীবুর রহমান হাবীব, রঞ্জীত সরকার, আজাদুর রহমান আজাদ, তামিম আহমেদ, জহুরুল ইসলাম ফাহাদ, ফারহান সাদিক, ফাহিম রাজা চৌধুরী সহ ৪৬ জনের নাম উল্লেখ্য করে আরো ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। আসামীদের বেশির ভাগই সিলেট জেলার বাসিন্দা। আসামীরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
