বিয়ানীবাজারে ডাকাতি করতে এসে নৈশ প্রহরীকে খুন : থানায় হত্যা মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৬
বিয়ানীবাজারে ডাকাতি করতে এসে নৈশ প্রহরীকে খুন : থানায় হত্যা মামলা দায়ের

Manual7 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি :::
সিলেটের বিয়ানীবাজারে ডাকাতি করতে এসে নৈশ প্রহরী খুন করার অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিয়ানীবাজার থানার মামলা নং- ২৪, তারিখ- ০৩/১২/২০১৬ ইংরেজী। মামলার বাদী নিহতের পিতা শাহজাহান মিয়া। মামলার আসামীরা হলেন, (১) জায়দুল হক, পিতা- মোঃ আজিজুর রহমান, সাকিন- খশির রামনগর, ২) এনাম আহমদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিয়ানীবাজার উপজেলা শাখা, পিতা- জহির উদ্দিন, সাকিন- লাউতা, (৩) কবির আহমদ, প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিয়ানীবাজার উপজেলা শাখা, পিতা- হুসেন আহমদ, সাকিন- তেরাদল, সর্ব থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেটসহ অজ্ঞাতনামা আরও ৮/১০জন আসামী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০৩/১২/২০১৬ ইংরেজী তারিখে আসামীরা বিয়ানীবাজারস্থ জামাল প্লাজায় ডাকাতি করতে আসে। এসময় অনুমান ১২টার দিকে ১০/১২জনের একটি ডাকাত দল উক্ত জামাল প্লাজায় হানা দেয়। তারা কালো কাপড় দিয়া মুখ ঢাকিয়া মার্কেটের গেইট ভাঙ্গিয়া মার্কেটের মধ্যে ঢুকিয়া নৈশ প্রহরী আনোয়ার মিয়াকে বাঁধিয়া ফেলে । তখন বাদীর ছেলে আনোয়ার মিয়া বাধা দিতে গেলে ডাকাতরা তাকে মাটিতে ফেলিয়া ধারালো অস্ত্র দিয়া কোপাইয়া হত্যা করে।