স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা এখলাছুর রহমানের মাতা রুহেনা আক্তার পারভীন মারাত্মক আহত হয়েছেন। তাহাকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
গতকাল রবিবার দুপুর অনুমান ১.০০ ঘটিকায় সিলেটের গোলাপগঞ্জ থানার বাগলা দক্ষিণ পাড়া গ্রামের ছাত্রলীগ নেতা এখলাছুর রহমানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি থাকা রুহেনা আক্তার পারভীনের নিকট থেকে জানা যায় যে, তিনি একজন গৃহীনি এবং তাহার স্বামী সন্তানেরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাহার ছেলে এখলাছুর রহমান সিলেট জেলা ছাত্রলীগের সদস্য হন।
আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় এলাকার বিএনপির লোকদের সাথে দীর্ঘদিন ধরে তাহাদের শত্রুতা রয়েছে। বিগত ২০২৪ সালে আওয়ামীলীগ সরকারের পতনের কিছুদিন পরই তাহার ছেলে জেলা ছাত্রলীগ নেতা এখলাছুর রহমানের উপর বেশ কয়েকটি রাজনৈতিক মামলা হওযায় তিনি বাংলাদেশ ত্যাগ করেন। তার পর থেকেই বিএনপি সহ অন্যান্য দলের লোকেরা প্রতিহিংসা পরায়ন হইয়া তাহার পরিবারের লোকদের নানাভাবে কটুক্তি ও অশ্লীল কথাবার্তা বলে। এমনকি তাহার ছেলে এখলাছুর রহমানের খোঁজ পেলে তাকে প্রাণে হত্যা করবে বলে হুমকি দেয়।

বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নানাভাবে তাহার পরিবারের লোকদের হয়রানি করে আসছে এবং ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল স্হানীয় বিএনপি নেতা লোকমান আহমদ লকুস এর নেতৃত্বে ৮/১০ অজ্ঞাতনামা লোকজন ছাত্রলীগ নেতা এখলাছুর রহমানের বাড়িতে এসে তাহার মাতা রুহেনা আক্তার পারভীনের নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে| তখন তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে এর প্রতিবাদ করায় বিএনপির নেতাকর্মীরা তাহার বাড়িতে হামলা চালিয়ে ঘরে রাখা মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে এবং স্বর্ণালংকার সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তখন ছাত্রলীগ নেতা এখলাছুর রহমানের মাতা রুহেনা আক্তার পারভীন প্রাণভয়ে চিৎকার শুরু করিলে সন্ত্রাসীরা তাহার উপর হামলা করে মারাত্মক জখম করে। ফলে রুহেনা আক্তার পারভীন মারাত্মক আঘাতপ্রাপ্ত হন এবং তাহার বাম হাতের কবজি ভেঙ্গে যায়। ধারণা করা হচ্ছে প্রাণে হত্যা করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার সময় এলাকায় আতংকের পরিবেশ তৈরি হয়। অনেকেই শব্দ শুনে বাহিরে বের হয়ে পরিস্থিতি বুঝার চেষ্টা করলেও হামলাকারীদের ভয়ে কেউ প্রতিরোধ করতে সাহস পাননি বলে জানিয়েছেন স্হানীয় বাসিন্দারা। এদিকে ঘটনার পর স্হানীয় প্রশাসনের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবারটির দাবি হামলার বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হলেও এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্হা নেওয়া হয়নি। এ কারণে তারা প্রশাসনের নীরবতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।