এবার ওসমানীনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষ, একাধিক নিহতের খবর

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬
এবার ওসমানীনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষ, একাধিক নিহতের খবর

Manual8 Ad Code

সিলেটের ওসমানীনগরে ফের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একাধিক নিহতের খবর পাওয়া গেছে।

Manual5 Ad Code

তবে ঘটনাস্থল থেকে সিলেটটুডের ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ সেকেল একজন নিহতের বিষটি নিশ্চিত করেছেন। আর গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ বলে জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি।

অপরদিকে, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান বেলা সাড়ে ৩ টার দিকে সিলেটটুডেকে জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৫/৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন বলে শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।

জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাক্ষ্মণগ্রাম (কসরতল) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

Manual3 Ad Code

দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেছেন।

Manual2 Ad Code

এরআগে গত ৭ আগস্ট শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটে।

Manual5 Ad Code