সিলেট ডিসি অফিসের ফোন নম্বর থেকে বিকাশে টাকা দাবি, হ্যাকের অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬
সিলেট ডিসি অফিসের ফোন নম্বর থেকে বিকাশে টাকা দাবি, হ্যাকের অভিযোগ

Manual4 Ad Code

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ফোন নাম্বারের হোয়াটসঅ্যাপ এাউন্ট থেকে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে। শনিবার ওই নাম্বার থেকে বিভিন্নজনের কাছে টাকা চাওয়া হয়। জেলা প্রশাসন বলছে, নাম্বারটি হ্যাক করা হয়েছে।

Manual5 Ad Code

ওই নম্বর থেকে যেকোনো ধরনের আর্থিক দাবি বা প্রলোভনমূলক বার্তা পেলে তা এড়িয়ে চলার জন্য এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্যও অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

Manual3 Ad Code

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা জানান, শনিবার দুপুর ১২টার দিকে একটি নম্বর হ্যাক হয়। বিষয়টি জানার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এটি পুনরুদ্ধারের কাজ চলছে।

তিনি আরও জানান, প্রতারণামূলক এ কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে কেউ কোনো ধরনের আর্থিক ক্ষতির শিকার না হন।

জানা যায়, হ্যাক হওয়া নম্বরটি (০১৭৩০৩৩১০২২) জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের নাম্বার। ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জরুরি প্রয়োজনে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।

Manual5 Ad Code

এ বিষয়ে একজন সাংবাদিকের কাছে পাঠানো বার্তায় ১৫ হাজার টাকা জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হয় এবং একটি বিকাশ নম্বর (০১৩৫১২২৪৯৫৫) উল্লেখ করা হয়।

Manual7 Ad Code

জেলা প্রশাসন জানিয়েছে, এটি একটি প্রতারণামূলক চক্রের কাজ হতে পারে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।