বিয়ানীবাজারে চাঁদা দাবীতে ছেলেকে হত্যার হুমকি, থানায় অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫
বিয়ানীবাজারে চাঁদা দাবীতে ছেলেকে হত্যার হুমকি, থানায় অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

Manual2 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে ছেলের শশুরবাড়ীর আত্মীয়দের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগ করেছেন জাসমিন বেগম (৫৮) নামে এক নারী। এঘটনায় তিনি বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন তিনি। গতকাল শনিবার (৮ নভেম্বর) বিয়ানীবাজার পৌর এলাকায় এই ঘটনা ঘটে।

Manual8 Ad Code

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, জাসমিন বেগম (৫৮) বিয়ানীবাজার পৌরসভার বর্তমান বাসিন্দা,তার স্থায়ী ঠিকানা বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামে। ২০২৩ সালের ২০ এপ্রিল তার ছেলে আলভী হোসেন হানিফের সঙ্গে অভিযুক্তদের বোন জান্নাতুল ফেরদৌসের পারিবারিক সম্মতিতে শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। পরে একই বছরের ১৩ ডিসেম্বর ছেলে ও পুত্রবধূ যুক্তরাজ্যে যান। সেখানে কিছুদিন তারা স্বাভাবিকভাবে সংসার করলেও পরবর্তীতে কোনো কারণ ছাড়াই পুত্রবধূ তার ছেলেকে ছেড়ে আলাদা হয়ে যান। এরপর থেকে ছেলের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের ভাই- মাহমুদুর রশিদ- তার ছেলের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তার বোনকে দিয়ে ছেলেকে জেল খাটানো এবং ভিসা বাতিল করানোর হুমকি দেওয়া হয়। আলভী হোসেন হানিফের মা আরো জানান যে তার ছেলে টাকা দিতে রাজি না হওয়ায় তার ছেলের স্ত্রী তার ভিসা বাতিল করে দেয় এবং ইংল্যান্ডে তার উপর মিথ্যা মামলা দায়ের করে একই সঙ্গে ছেলের স্ত্রীর ভাইয়েরা তাকে দীর্ঘদিন ধরে ওই টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচারপ্রার্থী হলেও অভিযুক্তরা কোনো সায় দেননি। একপর্যায়ে গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে বিয়ানীবাজার থানাধীন ‘ফোড ভিলেজ’ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় বিষয়টি সমাধানের জন্য শালিস বৈঠক বসে। সেখানে অভিযুক্ত দুই ভাইসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। বৈঠকে বসে উপস্থিত স্বাক্ষীদের সামনেই অভিযুক্তরা ফের ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তার ছেলেকে দেখে নেওয়া হবে, এমনকি তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। এ সময় তাকেও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করা হয়।
অভিযোগপত্রে জাসমিন বেগম আরও উল্লেখ করেন, ঘটনার পর তিনি আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি গতকাল শনিবার রাত ৮টায় বিয়ানীবাজার থানা গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বিয়ানীবাজারের বাসিন্দা পুত্রবধুর ভাই মাহমুদুর রশিদ (৩৫) ও মাহবুবুর রশিদ (৩৭) এর নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

তবে বাদীর অভিযোগ, লিখিত অভিযোগ দেওয়ার পরও থানা পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহণ করেনি। জান্নাতুল ফেরদৌসের খালাতো ভাই ইলিয়াস হোসেন ইমন বিয়ানীবাজার থানায় পুলিশ হিসেবে কর্মরত থাকায় তার প্রভাবে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান বলেন, বিষয়টি তার জানা নেই। তবে পারিবারিক একটা বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে একটা ঝামেলার খবর পেয়েছি। তবে সেটি অভিযোগ নেয়ার মতো বিষয় নয়। এরপরও পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

Manual8 Ad Code