কানাইঘাটে ব্যবসায়ী আবদুর রহমানের উপর হামলা

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২, ২০২৩
কানাইঘাটে ব্যবসায়ী আবদুর রহমানের উপর হামলা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিনিধি, কানাইঘাট : কানাইঘাটে এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ১ জুলাই দুপুরে কানাইঘাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম আবদুর রহমান। তিনি কানাইঘাট দক্ষিণ বাজারে ‘আল্লাহ ভরসা খাদ্য ভাণ্ডার’ এর স্বত্তাধিকারী ও নন্দিরাই গ্রামের আব্দুল মান্নানের পুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ট্রাকে করে মালামাল নিয়ে কানাইঘাটে তার দোকানে যাওয়ার পথে ৮/১০ জন হামলাকারী কানাইঘাট ডিগ্রি কলেজের সামনে ট্রাকটির গতিরোধ করে। এসময় তারা আবদুর রহমানকে জোর করে ট্রাক থেকে নামিয়ে ব্যাপক মারধর করে এবং ট্রাকের মালামাল ছিনিয়ে নেয়।
হাসপতালে চিকিৎসাধীন আব্দুর রহমান অভিযোগ করেছেন, সাংবাদিক আব্দুর নূরের নেতৃত্বে দেলোয়ার, ফরহাদসহ ১০/১২ জন তার গাড়ি আটকিয়ে তাকে টেনে হিছড়ে নামিয়ে দেশীয় ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে এবং গাড়িতে থাকা তার মালামাল নিয়ে যায়। হামলায় তার কাঁধের হাড় ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। আবদুর রহমানের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও কোন আইনি পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি বলে জানান তার পিতা আব্দুল মান্নান।
কানাইঘাট থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এ বিষয়ে পুলিশ কিছুই জানে না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।