স্টাফ রিপোর্টর- সিলেট নগরে রাজনৈতিক ছত্রছায়ায় আবারো অপহরণ ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। যার ফলে নাগরিকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি আপহরনের একাধিক ঘটনার পুনরাবৃত্তি ঘটায় অভিযোগের তীর আওয়ামীলীগ ও বিএনপির অঙ্গ ও সহযোগী একটি চক্রের বিরুদ্ধে। রাজনৈতিক মতভেদ থাকলেও, ব্যবসায়ী ও তরুণদের টার্গেট করে অপহরণের চেষ্টা, জিম্মি করে অর্থ আদায় এবং আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে ওই সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অপহরন ও চাঁদাবাজির শিকার একাধিক ভুক্তভোগীর দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অভিযোগে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন স্থানীয় নেতা-কর্মীর নামও এসেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ এপ্রিল বিকেলে নগরের পূর্ব কাজিরবাজার এলাকায় ছয় সদস্যের একটি সংঘবদ্ধ দল নাছির উদ্দীন আহমেদ নামে একজন ব্যবসায়ীকে তুলে নেওয়ার চেষ্টা করে।ওই ঘটনার রেশ কাটতে না কাটতে গত ১৩ এপ্রিল নগরির কুয়ারপার এলাকা থেকে দ্বীপ নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তোভোগী দ্বীপে সিলেট সুরমাকে জানান ভাষ্য, অপহরনকারীরা তাকে জোর করে মাদক সেবন করায় । পরবর্তীতে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সামনে রেখে ভিডিও ধারণ করা হয়। আরও অভিযোগ, তাকে বিবস্ত্র করে নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। এসব ভিডিও ব্যবহার করে থানায় মামলা দেওয়ার ভয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিবারের সম্মানহানি করার হুমকি দিয়ে মুক্তিপন আদায়নকরে। ঘটনা প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
দ্বীপ আরও অভিযোগ করেন, তাকে তুলে নেওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পৃক্ত লোকজন ছিলেন। অভিযোগে আওয়ামী লীগের তৎকালীন স্থানীয় নেতা পিযূষ কান্তি বড়ুয়ার সংশ্লিষ্ট ছাত্রলীগ কর্মী আলম ও জাহেদের নাম এসেছে। ছাত্রদল নেতা চিকনা সালামের নামও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সাকিল চৌধুরী ও সামিম গ্রুপের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও এসেছে।এছাড়াও ১৪ এপ্রিল দুপুরে নগরীর মধুশহীদ এলাকা থেকে দ্বীপের বন্ধু ব্যবসায়ী রবিন আহসানকেও অপহরণের চেষ্টা চালায় ওই সংঘবদ্ধ চক্রটি বলে জানিয়েছেন রবিন আহসান এবং দ্বীপ। রবিন আহসান জানান তিনি রিকশা যোগে ওসমানী হাসপাতালে যাওয়ার পথে মধুশহীদ এলাকার কাছাকাছি দুটি মোটরসাইকেল নিয়ে ৪ জন এবং একটি সিএনজি অটোরিকশায় আরো দুজন তাকে অপহরণ করার চেষ্টা করলে তিনি প্রাণ বাঁচাতে চিৎকার দেন।ওই সময় পথচারী ও স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। উল্লেখ্য যে, সম্প্রতি একাধিক অপহরনের ঘটনায় রাজনৈতিক পরিচয়কে আশ্রয় হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী ও স্থানীয়দের।