দক্ষিণ সুরমা কলেজে নবীনবরণে মারামারি : থানায় মামলা

sylhetsurma.com
প্রকাশিত জুন ২৯, ২০২৩
দক্ষিণ সুরমা কলেজে নবীনবরণে মারামারি : থানায় মামলা

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে এক শিক্ষার্থীর বক্তব্যকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ছাত্রদের দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় আহত শিক্ষার্থী ফোয়াদ হাসান মাহিন দক্ষিণ সুরমা থানায় তিনজনের নাম উল্লেখ করে আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

Manual6 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জুন) দক্ষিণ সুরমা সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরি

Manual3 Ad Code


চালনা করেন সালমান আহমদ। একপর্যায়ে শিক্ষার্থী ফোয়াদ হাসান মাহিনের বক্তব্যকে কেন্দ্র করে বাকবিতণ্ডা দেখা দিলে তাকে আর বক্তব্য দিতে দেওয়া হয়নি।
পরবর্তীতে অনুষ্ঠান শেষে এর প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করেন ফোয়াদ হাসান মাহিন। এসময় সালমান আহমদের নেতৃত্বে মো. মাহফুজুর রহমান সাবের, মাজেদুর রহমানসহ আরও ৩-৪ জন শিক্ষার্থী মিছিলে বাধা দেন এবং মাহিনের ওপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

Manual8 Ad Code

এদিকে গত বৃহস্পতিবারের মারামারি ঘটনায় আহত ফোয়াদ হাসান মাহিন নিজে বাদী হয়ে গতকাল বুধবার (২৮ জুন) দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাহিন সালমান আহমদ (২৫), মো. মাহফুজুর রহমান সাবের (২৯) ও মাজেদুর রহমান (২৮)-এর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ জানান, পুলিশ অভিযোগের তদন্তের পাশাপাশি আসামীদের গ্রেফতার অভিযান চালাচ্ছে।