সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী আমিনের বাড়িতে পুলিশের অভিযান, পরিবারের সঙ্গে দূর্ব্যবহার

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১০, ২০২৫
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী আমিনের বাড়িতে পুলিশের অভিযান, পরিবারের সঙ্গে দূর্ব্যবহার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :::
সিলেটে জুলাই অভ্যুত্থান পরবর্তী হত্যা মামলায় পলাতক আমিনুল ইসলাম আমিনের বাড়িতে তাকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দূর্ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে আমিন বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমিনের মা বলছেন, ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তার পুত্রকে এ ধরণের মামলায় জড়িয়ে হয়রানী করছে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার জয় হত্যা মামলায় অন্যান্যদের সঙ্গে গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের আব্দুল জলিলের পুত্র দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল ইসলাম আমিনের বিরুদ্ধেও মামলা হয়। এ মামলায় পুলিশ চার্জশীট দিয়েছে। ঘটনার পর থেকে আমিন পলাতক রয়েছেন। আমিনের মাতা মোছা রাজিয়া বেগম অভিযোগ করেছেন, তাদের জমিজমা দখল করে যে মাদ্রাসা নির্মাণ করতেছে তাতে বাধা না দেওয়ার জন্য একটি কুচক্রিমহল বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গোলাপগঞ্জে নিহত জয় হত্যা মামলায় তার প্রতিবন্ধী ছেলেকে আসামীর তালিকায় ঢুকিয়ে দেয়। সে কোনো রাজনীতি করেনা। তারা হয়রানীর শিকার। গতকাল রাতে ছেলেকে গ্রেফতার করতে গোলাপগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালায়।এ সময় পুলিশ সদস্যরা তার মা এবং বোনের সঙ্গে অসদারণ করে।
এ প্রসঙ্গে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমিন ওয়ারেন্টভূক্ত আসামী। তারা আমিনকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযানে যায় পুলিশ। তাকে পাওয়া যায়নি। সে পলাতক রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ প্রসঙ্গে তিনি বলেন এ ধরণের অভিযোগ সঠিক নয়, মিথ্যা। পুলিশ তাকে না পেয়ে চলে আসে। কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি বা এর প্রশ্নই উঠেনা।

Manual7 Ad Code