স্টাফ রিপোর্ট :
রাজনৈতিক বিরোধের জেরে সিলেটের বিশ্বনাথে মদনমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু সুফিয়ান মো. কামরানকে বাড়িতে না পেয়ে তার পরিবারের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত বুধবার (৭ আগস্ট) দুপুরে এ হামলা-ভাংচুরের করেন স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ। এঘটনায় কামরানের পরিবারের মা-বড় ভাইসহ আহত হন ৫ জন। কামরান বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের সিদ্দিক আলী সিদ্দেক’র ছেলে।
হামলার ঘটনায় আহতরা হলেন, ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান মো. কামরান’র মা হাবিবা বেগম আম্বিয়া ও বড় ভাই বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সুলতান মো. ইমরান, ছোট বোন হুমাইরা বেগম, নিকট আত্মীয় সাব্বির আহমদ ও রুবেল মিয়া।
পরিবার সূত্রে জানাগেছে, হামলাকারীরা ঘরের দেয়াল ভেঙে বিভিন্ন মালামাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত এবং লুটপাট করেছে। ইমরান ও তার ভাই কামরান বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় বিএনপি সমর্থিত কামরানের পিতার চাচাতো ভাই এবং স্থানীয় লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক বিরোধের কারণে কামরানকে না পেয়ে তার বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ইমরান ও কামরান’র পরিবার নিরাপত্তা চেয়ে স্থানীয় বিশ্বনাথ পুলিশ স্টেশনে যায়। কিন্তু তারা আওয়ামী লীগ’র রাজনীতি করায় পুলিশ তাদের পরিবারকে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিস স্টেশন’র অফিসার ইনচার্জ (ওসি) রুবেল আহমদ বলেন, ইমরান ও কামরান আওয়ামী লীগ করে। এই মুহূর্তে এদেরকে কোন নিরাপত্তা দেওয়া হবেনা।