হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬
হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

Manual3 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মায়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালিয়ে মাদকাসক্ত সন্তানকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত মো. আশিক মিয়া (১৯) উপজেলার ৮নং সাটিয়াজুড়ি ইউনিয়নের দৌলতপুর এলাকার ফুল মিয়ার ছেলে।

Manual5 Ad Code

রোববার (১১ অক্টোবর) রাতে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার এ দণ্ডাদেশ দেন। এ সময় চুনারুঘাট থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন, মো. আশিক মিয়া নেশাগ্রস্ত অবস্থায় নিজ পরিবারসহ এলাকাবাসীর শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে ও তার মায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ওই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুযায়ী ৫শত টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।