হামলার হুমকির কয়েক দিনের ভিতরে মারাত্মক আক্রমণের শিকার আওয়ামী লীগ নেতা মৃত মোঃ চমক আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন, অভিযোগ বিএনপি-জামায়াত-এনসিপির দিকে

sylhetsurma.com
প্রকাশিত জুন ৬, ২০২৫
হামলার হুমকির কয়েক দিনের ভিতরে মারাত্মক আক্রমণের শিকার আওয়ামী লীগ নেতা মৃত মোঃ চমক আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন, অভিযোগ বিএনপি-জামায়াত-এনসিপির দিকে

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :::
সিলেটের বিশ্বনাথ উপজেলায় গত (৪ জুন ২০২৫) বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত মোঃ চমক আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪০)-কে হামলার হুমকির কয়েক দিনের ভিতরে তার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াত ও এনসিপি’র স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বিএনপি-জামায়াত-এনসিপির কয়েকজন সিনিয়র নেতার মাধ্যমে তারা মৃত মোঃ চমক আলীর ছেলেকে এ মর্মে হুমকি দেয় যে, তাকে একা পেলে তার ওপর হামলা চালানো হবে। এ ধরনের হুমকির বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে পৌঁছায়। ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। পরিবারের ভাষ্য অনুযায়ী, হামলার আশঙ্কা ও হুমকির কারণে তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যেও ছিলেন।
গতকাল আনুমানিক রাত ৮টার দিকে কিছু প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে আক্রমণকারীরা হামলা চালিয়ে তাকে আহত করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে আক্রমণকারীরা গুরুতর অবস্থায় মোঃ দেলোয়ার হোসেনকে ঘটনাস্থলেই ফেলে রেখে চলে যায়। এসময় উদ্ধারকারীরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।
চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, “আহত ব্যক্তি, অতিরিক্ত মানসিক চাপ, শারীরিক নির্যাতন ও আতঙ্কের সঙ্গে তার শারীরিক অবস্থা সময়ে সময়ে অবনতি হচ্ছে। তিনি স্ট্রোকে আক্রান্ত হন বলেও পরিবারকে জানানো হয়।” পরিবারের অভিযোগ, পূর্বে দেওয়া হামলার হুমকির কারণেই মোঃ দেলোয়ার হোসেনের মধ্যে তীব্র ভয় ও মানসিক চাপ সৃষ্টি হয়েছিল।
বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর কথাও জানা গেছে। তবে পরিবার আশংকা করছেন, যেহেতু তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত তাই থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ করবেনা।