স্টাফ রিপোর্ট :::
জুলাই অভ্যুত্থানে সংগঠিত অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৫জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সিলেট। প্রায় ২বছর ধরে বিচার কাজ চলার পর অদ্য ২০/০৯/২০২৬ইং তারিখে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর ০৪জন আসামী হলে আজবাহার আলী শেখ, কল্লোল গোস্বামী, আক্তার উদ্দিন খান, এডভোকেট মোহাম্মদ লায়েক আহমদ।
বাদী পক্ষের অভিযোগ অনুযায়ী আওয়ামীলীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২০২৪ সনের ১লা জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনকে সহিংস ভাবে দমনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। রাষ্ট্রপক্ষের বাদী অভিযুক্তদের জ্ঞাতসারে ও সংশ্লিষ্টতায় সাধারণ জনগণের উপর ব্যাপক পরিকল্পিত হামলা চালানো হয়। এসব হামলায় সারা দেশে প্রায় ১৪০০জনের বেশি আন্দোলনকারী নিহত হয় এবং ৪০,০০০/-হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়। রাষ্ট্র পক্ষে আরও অভিযোগ করেন যে, এই আন্দোলনে দলের সহিংস অবস্থান ও পদক্ষেপ নিতে আসাদুজ্জামান খান কামাল সহায়তা করেছিলেন। অন্য দিকে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ এবং হত্যা ও সহিংসতা খবর প্রচারে বাধা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন আরাফাত এ রহমান।
যুবলীগের নেতাকর্মীদের মাঠে নামানোর জন্য শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে দেশব্যাপী অরাজকতা ভাঙচুর, জ্বালা পোড়াও হত্যা সহ গুলি চালিয়ে মানুষ হত্যা করার অভিযোগ আনয়ন করিয়াছেন।
অন্যদিকে সশস্ত্র ক্যাডারদের জড়ো করা হামলার সময়ে আওয়ামীলীগ সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা আক্তার উদ্দিন খান, আজবাহার আলী শেখ, কল্লোল গোস্বামী, আক্তার উদ্দিন খান, এডভোকেট মোহাম্মদ লায়েক আহমদ-কে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে মোট ৩৬জন সাক্ষীকে বিজ্ঞ ট্রাইব্যুনাল হাজির করিয়েছেন। তাহাদের সকলেই ভিকটিম সাংবাদিক রায়হান উদ্দিন স্টাফ রিপোর্টার দৈনিক জালালাবাদ পত্রিকা ও সিলেটের প্রতিনিধি দৈনিক নয়াদিগন্ত-কে হত্যা কাণ্ডকে সমর্থন করে জবানবন্দি প্রদান করিয়াছেন। আসামী পক্ষ রাষ্ট্র পক্ষের সকল সাক্ষীকে জেরা করিয়াছেন। আসামী পক্ষ জেরায় তেমন ডিফেন্স তৈরি করতে পারেন নাই। মোট আসামী ৩০জনের মধ্যে ০৫জন-কে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ প্রদান করেন এবং এবং আসামী মো: ছাদেক দস্তগীর কাওছার, ফজলুর রহমান, সাজলু লস্কর, রুহেল আহমদ, কবির উদ্দিন, হেলাল উদ্দিনকে হত্যা কাণ্ডের সহায়তায় করার অপরাধে দোষী সাব্যস্ত করিয়া দন্ডবিধি ৩৪ ধারায় ৫বছরের সশ্রম কারাদন্ড এবং প্রত্যেকেকে ১০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এছাড়া অপর ১৯জন আসামীদের বিরুদ্ধে মামলা প্রমানীত না হওয়ায় তাহাদেরকে অত্র মামলার দায় হইতে বেখসুর খালাস প্রদান করা হয়।