রাজনৈতিক আদর্শের পরিবর্তন, নাকি শুধু দলীয় পরিচয়ের পরিবর্তন? আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গিরদারের বিএনপিতে যোগদান ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬
রাজনৈতিক আদর্শের পরিবর্তন, নাকি শুধু দলীয় পরিচয়ের পরিবর্তন? আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গিরদারের বিএনপিতে যোগদান ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

Manual4 Ad Code

স্টাফ রিপোর্ট :

Manual3 Ad Code

বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গিরদারের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ৬ আগস্ট ২০২৬ ইং তারিখে নজরুল ইসলাম জায়গিরদার ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা বিএনপির সভাপতি জনাব আহমদ রেজার মাধ্যমে ফুলের তোড়া গ্রহণ করে বিএনপিতে যোগদান করেন। তাঁর এই রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের শাসনামলে নজরুল ইসলাম জায়গিরদারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি, ভূমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তাঁর ছেলে ইয়াসিন মাহমুদ আজহারও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। তাঁর বিরুদ্ধেও অতীতে সাধারণ মানুষের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড ,চাদাবাজি ও নারীদের উত্যক্ত করার অসংখ্য অভিযোগ স্থানীয়ভাবে আলোচিত হয়েছে।

Manual6 Ad Code

রাজনৈতিক পটপরিবর্তনের পর নজরুল ইসলাম জায়গিরদারের দলীয় পরিচয় পরিবর্তনের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—রাজনৈতিক আদর্শের পরিবর্তন, নাকি কেবল ক্ষমতা ও রাজনৈতিক পরিচয়ের পরিবর্তন? অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড, বিতর্ক ও অভিযোগের যথাযথ মূল্যায়ন ছাড়া নতুন রাজনৈতিক পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ কতটা যুক্তিসংগত?

Manual8 Ad Code

দীর্ঘদিন ধরে বিএনপি গণতন্ত্র, মানুষের অধিকার, আইনের শাসন এবং রাজনৈতিক জবাবদিহির কথা বলে আসছে। সেই অবস্থানে থেকে অতীতে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ও রাজনৈতিক মূল্যায়ন কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, রাজনৈতিক দলগুলোর উচিত ত্যাগী, পরীক্ষিত, আদর্শবান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকর্মীদের মূল্যায়ন করা। রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে বিতর্কিত ব্যক্তিদের দলে স্থান দেওয়া হলে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হতে পারে। এতে দলের আদর্শিক অবস্থান এবং জনআস্থাও প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা থাকে।

Manual4 Ad Code

দল পরিবর্তন একজন ব্যক্তির রাজনৈতিক অধিকার। তবে দলীয় পরিচয়ের পরিবর্তনের সঙ্গে অতীতের কর্মকাণ্ড, জনসমক্ষে উত্থাপিত অভিযোগ এবং রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্নগুলোও গুরুত্ব পাওয়া উচিত। নজরুল ইসলাম জায়গিরদার সহ তার সঙ্গীয় নেতা কর্মীদের নতুন রাজনৈতিক পরিচয় যেন অতীতের জবাবদিহি এড়িয়ে যাওয়ার মাধ্যম না হয়—এমন প্রত্যাশা অনেকের। অন্যথায়, স্থানীয় পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক ও রাজনৈতিকভাবে বহুমুখী সংকটের সম্মুখীন হতে পারে।