• ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় ১৮৭ পুরিয়া হেরোইনসহ যুবক আটক

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৬

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার ::: সিলেটে হেরোইন বিক্রির সময় বুলবুল আহমদ (২৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিববার (২৭ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার বেজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।অভিযানের সময় আটক যুবকের কাছ থেকে সেবনের রাং, ১৮৭ পুরিয়া হেরোইন, নগদ ২শ’ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হেরোইনের মূল্য ১৯ হাজার টাকা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ রহমত উল্লাহ।
তিনি আরও জানান, পরিদর্শক হারুনুর রশিদের নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে হেরোইন বিক্রিকালে ওই যুবককে আটক করে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

সিলেট সুরমা/এম/এ/এম-২০১৬