• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সিটি কর্পোরশেনের শ্রমিক সংগঠনের শপথ গ্রহণ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০১৬

Manual7 Ad Code

সিলেট সিটি কর্পোরশেনের নবনির্বাচিত শ্রমিক সংগঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার বিকেলে নগরীর কুয়ারপারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরশেনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক। শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইছরাফিল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা খানম মিলন, ক্রীড়া ব্যক্তিত্ব আজাদ খান। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ আল আমীন, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মোঃ সাবলুছ, মোস্তফা কামাল, আমির হোসেন, মোঃ মহন, মোঃ ইউসুফ, আক্কাস মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছালাম, নুসু মিয়া, শাহ আলম, মনু মিয়া, বাচ্চু মিয়া, কবির, কালাম, নাজির, বাহার, জসিম, আপ্তাব, বিষ্ণু রবি দাশ, মামুন, ইমন, হোসেন, জয়নাল আবেদিন, সাহেল, জাহাঙ্গীর প্রমুখ।
নবনির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক।  প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর ঝলক বলেন, সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনের অতীতের অনেক সুনাম রয়েছে সেই সুনাম ধরে রাখতে সবাইকে সচেতন হয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্রের ধারা ও নিয়ম শৃঙ্খল মেনে কাজ করার আহবান জানান।  প্রেস বিজ্ঞপ্তি ।