• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দায়িত্ব হস্তান্তর

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৬

Manual7 Ad Code

সংবাদদাতা: মোগলাবাজার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নির্বাচন ২০১৬ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্টান অনুষ্টিত হয়। সোমবার সন্ধ্যায় লন্ডনের হারুনেস হাউস কমিনিউনিটি সেন্টারে মোগলাবাজার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উপদেষ্টা ও বিশিষ্ট্য কমিটনিটি নেতা সমাজ সেবক জনাব আব্দুল মজিদ লাল মিয়ার সভাপতিত্বে এবং আশরাফ আলী ছানা ও মো: সেবুল ইসলাম এর যৌথ পরিচালনায় মোগলাবাজার ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কমিনিউটির উপদেষ্টা  মো:ইকবাল হুসেন আনু মিয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী লাভ করেন তৈয়ব আলী সাজু এবং সাধারণ সম্পাদক আলীম উদ্দিন ফয়সল, সাংগঠনিক সম্পাদক মোক্তার হুসেন, অর্থ সম্পাদক নিজাম আহমদ। সহ-সভাপতি জুয়েল মির্জা, সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ।ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের নিকটে আনুষ্টানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জনাব, শাহাবুদ্দিন মাওলানা ফজলুর রহমান, মজনু মিয়া, আজিজুর রহমান, মাওলানা নুরুল হক, আব্দুল আহাদ, মাওলানা ছাদিকুর রহমান, জামাল উদ্দিন, নাছির উদ্দিন, হুসেন আহমদ আব্দুল মুহিদ প্রম,ুখ।