• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একই প্রতিষ্ঠানের শিক্ষকসহ ৪২ শিক্ষার্থী জন্ডিসে আক্রান্ত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৬

Manual7 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অর্পনা সিংহসহ ওই বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী এক সময়ে জন্ডিসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫ জন  প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী। এ নিয়ে ভয়ে আছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল। স্কুল সূত্রে জানাগেছে , গত এক সপ্তাহ যাবত বিদ্যালয়ে উপস্থিতির হার হঠাৎ হ্রাস পাওয়ায় স্কুল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানেতে পারেন-প্রায় শতাধিক শিক্ষার্থী ধারাবাহিক অনুপস্থিত রয়েছে। অভিভাবকদের সাথে যোগাযোগ করে জানা গেছে এ সব শিক্ষার্থী অসুস্থ। এর মধ্যে ৪২ জনের অবস্থা  গুরুতর। স্থানীয় ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা করে দেখা যায় ১৫ জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন। এটা নিশ্চিত হওয়ার জন্য বিদ্যালয়ের টিউবওলের পানি পরীক্ষা করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। একই সাথে এত শিক্ষার্থী অসুস্থ হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয় অবহিত করেন। পরে জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ জনস্বাস্থ্য প্রকৌশলীর একাধিক কর্মকতা এসে পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে-বিদ্যালয়ের বাথরুম, টিউবওলের পানি অথবা বাইরের খোলা খাবার থেকে এ সমস্যা হতে পারে। এ নিয়ে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা শাহনাজ বলেন, শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি জানার পর সাথে সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অভিভাবক সমাবেশ করে শিক্ষার্থীদেরকে স্কুলের পানি এবং বাইরের খাবার বন্ধ রাখতে বলা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে সিভিল সার্জন এবং প্রধান শিক্ষিকার সাথে তাদের যোগাযোগ অব্যাহত আছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম জানান, এ বিষয়ে তিনি অবহিত হয়েছেন। শিক্ষার্থীরা যে টিউবওয়েলের পানি ব্যবহার করেন-তা পরীক্ষা-নিরীক্ষার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।