১লা নভেম্বর শুরু হতে যাচ্ছে জাতীয় আয়কর মেলা

প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৬

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক::::: বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে আগামী ১লা নভেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। ঢাকা ও সব বিভাগীয় এবং জেলা শহরসহ দেড় শতাধিক স্পটে শুরু হচ্ছে সপ্তম জাতীয় আয়কর মেলা। এ বিষয়ে ইতোমধ্যেই সব প্রস্তুতি নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

Manual6 Ad Code

এবার মেলায় প্রথমবারের মতো চালু করা হচ্ছে অনলাইন ট্যাক্স। এনবিআর কর্মকর্তারা আশা করছেন, অষ্টম পে স্কেল বাস্তবায়নের ফলে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী করের আওতায় আসায় মেলায় রিটার্ন দাখিল ও কর আহরণ অনেক বাড়বে।

Manual7 Ad Code

জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে ২০১০ সালে প্রথমবারের মতো আয়কর মেলার আয়োজন করে (এনবিআর) । প্রথমে শুধু ঢাকায় এই মেলার আয়োজন করা হলেও করদাতাদের ব্যাপক সাড়া পেয়ে বিভাগীয়, জেলা শহরসহ পর্যায়ক্রমে বাড়ানো হয় মেলার পরিসর। এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইন ট্যাক্স চালু করা হচ্ছে। এদিকে নতুন অর্থ আইনে বেশ কিছু পরিবর্তন আসায় রিটার্ন

Manual7 Ad Code

দাখিলের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা (এনবিআর) কর্মকর্তাদের। (এনবিআর) সদস্য আব্দুর রাজ্জাক বলেন, করদাতাদের সেবা প্রদানের জন্য যতধরনের সহায়তা করতে হয় তা বলবৎ থাকবে এবং অনলাইন সেবাটি মেলা শুরুর দিন উদ্বোধন করা হবে।

তিনি আরও জানান অর্থ আইনে যে সব কর্মচারী-কর্মকর্তাদের বেতন ১৬ হাজারের বেশি তাদের রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে এই খাত থেকে কয়েক লাখ আয়কর পাবে বলে মত প্রকাশ করে।

Manual2 Ad Code

এদিকে পহেলা জুলাই থেকে ২০১৫-১৬ আয় বর্ষের রিটার্ন জমা দেওয়া শুরু হলেও জমার হার খুবনগণ্য। মেলায় ওয়ান-স্টপ সার্ভিস থাকায় অধিকাংশ করদাতা অপেক্ষায় আছেন মেলার।

প্রথমবারের মতো এবার আয়কর মেলার আয়োজন করা হচ্ছে আগারগাঁওয়ে নতুন রাজস্ব ভবনে। গতবছর মেলায় রিটার্ন জমা পড়েছিল ১লাখ ৬১ হাজার, আর কর আহরণ হয়েছে ২ হাজার ৩৫ কোটি টাকা। ৩০ নভেম্বর শেষ হচ্ছে রিটার্ন দাখিলের সময়। তবে এবার রিটার্ন দাখিলের জন্য এক মাসবেশি সময় পাচ্ছেন করদাতারা।