রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত অক্টোবর ২৯, ২০১৬

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক:::::: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ফল প্রকাশ হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স নোটিশ বোর্ডে এ ফল প্রকাশ করা হয়। পরে বিকেলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

Manual7 Ad Code

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এফএমএএইচ তাকী জানান, মেধাক্রমানুযায়ী বিজোড় রোল নম্বরধারীদের মধ্যে প্রথম ১৫২৪ জন এবং জোড় রোল নম্বরধারীদের মধ্য থেকে প্রথম ১৫১০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। মোট তিন হাজার জনকে সাক্ষাৎকারের জন্য ডাকার কথা থাকলেও সমান নম্বর পাওয়ায় অতিরিক্ত কয়েকজনকে ডাকা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ৬ ও ৭ নভেম্বর উত্তীর্ণদের সাক্ষাৎকার বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাক্ষাৎকার চলবে। নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে না পারলে অনুপস্থিত শিক্ষার্থী ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ভর্তি পরীক্ষার হলে পরিদর্শকের স্বাক্ষরিত প্রবেশপত্রের মূল কপি নিয়ে আসতে হবে।

Manual5 Ad Code

সাক্ষাৎকারের জন্য নির্বাচিতদের ৮ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ছক ও নিয়মানুযায়ী বিষয় পছন্দ ফর্ম পূরণ করতে হবে। অসম্পূর্ণ পছন্দক্রম ফর্ম গ্রহণযোগ্য হবে না।

এছাড়াও ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষার জন্য ১৫৫০ জনের (বিজোড় ৮০১ ও জোড় ৭৪৯) এবং নাট্যকলা ও সংগীত বিভাগে ব্যবহারিক পরীক্ষার জন্য যথাক্রমে ৩১৯০ (বিজোড় ১৩৫৪ ও জোড় ১৮৩৬) ও ১৮৬৬ (বিজোড় ৭৫০ ও জোড় ১১১৬) জনকে ডাকা হয়েছে।

আগামী ৫ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ও মমতাজ উদ্দিন কলা ভবনে ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

এদিকে নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা নভেম্বরের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত ওই বিভাগেই অনুষ্ঠিত হবে। আর সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা নভেম্বরের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত নিজ বিভাগে হবে। নাট্যকলা ও সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচির তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। এ বছর ‘এ’ ইউনিটে ৯৪১ সিটের বিপরীতে ২১ হাজার ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

Manual3 Ad Code